'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Friday, August 10, 2012

ছেলে চাই ? না মেয়ে ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ছেলে চাই ? না মেয়ে ?

ছেলে চাই ? না মেয়ে ?
সব-ই যাবেন পেয়ে।
মর্জি মাফিক যেমন টি চান,
সাধ্য মত ব্যয়ে।

কি বললে ভাই ?
ছেলেই তোমার চাই ?
রূপে গুণে সবার সেরা,
তুলনা যার নাই ?

পাবে রে ভাই,পাবে,
তুমি যেমন চাবে,
কি ধরণের লাগবে ছেলে
আগে জানাও তবে।

চেহারা চাই কেমন ?
রোমান বা গ্রীক যেমন ?
নাক টিকালো,চক্ষু কটা,
ফরসা দুধের মতন ?

চীনা বা জাপানী,
ফরাসী,জার্মানী,
কাবুলী বা নেপালী হোক,
ইরাকী,ইরানী ?

নিগ্রো,ভারতীয়,
পাবে তুমি তা ও।
পছন্দ টি তোমার ব্যাপার,
আগেই তা জানিয়ো।

সব ধরণের ছেলে,
চাইলে পরেই মেলে,
মোটা টাকা পারিশ্রমিক
হাতে তুলে দিলে।

কি চাই ছেলের পেশা ?
মনে তে কি আশা ?
শিল্পী,গায়ক,ইঞ্জিনিয়ার,
শ্রমিক,লেখক,চাষা ?

উকিল,ব্যারিস্টার,
কিংবা খেলোয়াড়,
ডাক্তার না শিক্ষক চাও,
জানা টা দরকার।

কি বললে বোন ?
চাইছে মেয়ে মন ?
হ্যাঁ গো,তা ও পেতে পারো,
চাইবে তুমি যেমন।

সুডোল মুখের গঠন ?
দুধ-আলতা বরণ ?
নিখুঁত পাবে এক শত ভাগ,
দিলাম তোমায় বচন।

পুতুল চাই ? না পরী ?
বিদুষী সুন্দরী,
ফরমাইশে তৈরী করে,
পাঠিয়ে দেব বাড়ী।

এ সব ছেলেখেলা,
ক্রোমোজোম-এর লীলা,
নিত্য নতুন তৈরী ক'রি,
প্রত্যহ দুই বেলা।

ডিম্বাণু,শুক্র টি,
চাই শুধু ও দু'টি,
বাকি সব-ই আমার হাতে
বাবা-মায়ের ছুটি।

কষ্ট গর্ভধারণ ?
দরকার কি এমন ?
ভাড়াটে মা তৈরী আছে,
পাবেন চুক্তি মতন।

ব্যাপার টা খুব গোপন,
দিই না বিজ্ঞাপন।
তারাই পাবেন এমন শিশু,
যাদের প্রচুর ধন।

গবেষণার ঘরে,
স্বচ্ছ কাচের জারে,
ছেলে মেয়ের নমুনা সব
দেখুন বাছাই ক'রে।

আসুন সবাই মিলে,
নিন মেয়ে,বা ছেলে,
বলতে ভুলে গেছি,এখন
আছি আমি জেল-এ।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ছেলে চাই ? না মেয়ে ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

ছেলে চাই ? না মেয়ে ?  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Tuesday, August 7, 2012

যে প্রেম নিকষিত হেম - সমর কুমার সরকার / শিলিগুড়ি

যে প্রেম নিকষিত হেম

গিন্নী আমার মাঝবয়েসী,আমি বৃদ্ধ নর,
প্রেম-পিরীতির অভিজ্ঞতা বড়ই ভয়ঙ্কর।
নানা রকম প্রশ্ন,সাথে আজেবাজে কথা,
বুদ্ধি করে রাখতে যে হয়,সুস্থ আমার মাথা।
যদি বলি,"গিন্নী,আমার মন করে তোলপাড়,"
বলবে,"তোমার এ ছাড়া তো কাজ কিছু নেই আর"।
জানলা গুলো দেখবে আগে,বন্ধ,না কি খোলা,
সময় টা  কি রাত্রি গভীর,না কি বিকেল বেলা।
বলবে-"তোমার দাঁত মাজা টা হয়েছে তো ভালো ?
নীল বাতি টা দাও নিভিয়ে,ভাল্লাগেনা আলো।
দাড়ি বুঝি কামাও নি আজ ? গাল যে খোঁচা,খোঁচা,
বুড়ো হাবড়া সবুর করো,এত কেন ওঁচা ?
এ মাসেতে তেল ফুরালো,খেয়ে আলুর দম,
এত করে বুঝাই,তবু খাও না কেন কম ?
চা-য়ের সাথে খাচ্ছো চিনি,টানছো বসে বিড়ি,
দেখেছ কি চেহারা টার হচ্ছে কেমন ছিরি !
এ মা,ছিঃ ছিঃ,ঘামের গন্ধ,দাও নি গায়ে সাবান ?
গন্ধে আমার আসছে বমি,করে এসো স্নান।
উঁহু,উঁহু,এগিয়ো না,পাবে না প্রশ্রয়,
বুড়ো হলেই মানুষ গুলো,এমন ধারার হয়।"
আর যা বলুন,রাত গভীরে করতে হলে স্নান,
ভালবাসা মাথায় ওঠে,থাকে না আর মান।
এমনি ক'রেই যায় কেটে দিন,এমন ধারার প্রেম,
কাব্যে বলে,এ প্রেম না কি "নিকষিত হেম"।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

যে প্রেম নিকষিত হেম by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, August 4, 2012

ইংরাজী এক ঝঞ্ঝাট - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ইংরাজী এক ঝঞ্ঝাট

ইংরাজী এক খটমট ভাষা,বুঝতে পারি না মোটে,
তাই এ সমাজে,কাজে ও অকাজে,গ্লানি সয়ে দিন কাটে।
বাংলা স্কুলেতে যতটুকু শেখা,তাকে কি শেখানো বলে?
লেখায় অপটু,বলা তে অপটু,এই জ্ঞানে কাজ চলে?
ভাব এক বার,দোষ দেবে কার? গরীব বাঙালী যারা,
ভাসা ভাসা জ্ঞানে ইংরাজী শিখে,বিনা দোষে আধা-মরা।
অজ পাড়াগাঁয়ে লেখাপড়া শিখে,কোন মতে করে পাশ,
অঘটন ঘটে,পড়ি ঝঞ্ঝাটে,শোনো সেই ইতিহাস।

এক দিন এক কিশোর আমায় সকালে বেড়াতে দেখে-
"হেলো আঙ্কল,হাউ-ডু-ইউ-ডু'', বলে এসে হাসি মুখে।
রাগে মন জ্বলে,"বড় ডেঁপো ছেলে,আমাকে হেলতে বলে?
এমন সকালে সব কাজ ফেলে,কাটাব হা-ডু-ডু খেলে?"
সামনে দাঁড়ায়ে,আছে সে তাকায়ে,উত্তর দেওয়া চাই,
'হেলতে পারি না,হা-ডু-ডু খেলি না'-র ইংরাজী জানা নাই।
জানা ছিল এক ইংরাজী বুলি,মনে তে আওড়ে চলি,
"গড ব্লেস ইউ" মুখেতে আসে না,"ডগ ব্লেস ইউ" বলি।

যৌবনে দেখে সুন্দরী নারী,মনে তে ইচ্ছা জাগে,
প্রেমিকা জুটলে হয় না মন্দ,আর তো কিছু না লাগে।
এক রূপসীরে হাতে পায়ে ধরে,নদীর পারে তে বসে,
হাতে দিয়ে লাল গোলাপের কুঁড়ি,বলি যে মিষ্টি হেসে-
"তুমি যে আমার বড় প্রিয় ও গো,তোমারেই ভালবাসি।"
"রূপসী আমারে আই টু" বলেই হাসে যে চটুল হাসি।
ভালবাসা পেতে,চোখ দিতে হবে? চায় সে যে দুই চোখ,
'পাজী মেয়ে' বলে,ফেলে আসি চলে,মনে জাগে এত শোক।

অফিসের এক আধা ইংরেজ জাঁদরেল অফিসার-
সিঁড়ির মুখেতে দেখা হলো যেই,বলে,"হাই,সরকার'',
অতি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে,উঁচুতে দাঁড়ায়ে বলি-
"আই এম হাই,কল মি হোয়াই ? টেল ইউ কাইণ্ডলি।
অবাক চোখেতে তাকায়ে সে বলে,"কাম ডাউন,ইউ ফেলো",
তাড়াতাড়ি ফের সিঁড়ি বেয়ে নামি,মানতে আদেশ গুলো।
হাত দু'টো ধরে,ঠেলা মেরে জোরে,নীচে তারে দিই ফেলে,
পরিণামে তার,খেতে হয় মার,কাটাই দু'দিন জেলে।

ইংরাজী জানা বন্ধুর বাড়ি,যাই না নিমন্ত্রণে,
কে জানে কখন ভুল ইংরাজী বলি যে অসাবধানে।
বাঙ্গালী বন্ধু ,বাঙলায় বাস,বাঙ্গালী মনে প্রাণে ,
খাওয়ানোর চেয়ে দেখাতে ব্যস্ত,ইংরাজী ভাল জানে ।
ডেকে আনে তারা,যত শিশু ঘরে,ইংরাজী স্কুলে পড়ে,
'জ্যাক এণ্ড জিল','হামটি ডামটি' শুনিয়ে তবেই ছাড়ে।
মনে পাই ব্যথা,আমার মেয়ে টি সুন্দর বলে ছড়া,
"কুমোর পাড়ার গরুর গাড়ী" তো শুনতে চায় না এরা?

অফিসেতে পদ 'নিম্ন কেরানী',সেখানেও বড় ভয়,
হিসাব নিকাশ,যত ছাইপাঁশ,ইংরাজীতেই হয়।
অনুনয় করে,একে ওকে ধরে,ঘাঁটাঘাঁটি করে অভিধান,
শেষ করি কাজ,মনে পাই লাজ,থাকে না তো সন্মান।
খাই না হোটেল,রেস্টুরেন্টে,বেয়ারা বেটারা পাজী,
বাঙ্গালী পেলেই গর গর করে বলে শুধু ইংরাজী।
শপিং মলে-ও যেতে পাই ভয়,টাই বাঁধা সারি সারি,
কম বেতনের ইংরাজী জানা বাঙ্গালী কর্মচারী।

বাঙলা ভাষার নাই সন্মান ? মনে পেয়ে বড় দুঃখ,
খোঁজাখুঁজি করে,বহু শিখে পড়ে,খুলি এক 'ফেসবুক'।
সেখানেও দেখো গল্প,কবিতা,লেখা আছে সারি সারি,
বাঙলা ভাষায় লেখা কথাগুলো,ইংরাজী বানানে পড়ি।
'ভজা' আর 'ভাজা' এক মনে হয়,ইংরাজী হরফেতে,
'ভাত' না কি 'ভাট' বোঝা ঝঞ্ঝাট,কোন টা যে ঠিক তা-তে।
বাঙলায় বাস,জাতি তে বাঙ্গালী,বাঙলা মাতৃভাষা,
বাঙলা পড়ার,বাঙলা লেখার করতে পারি না আশা ?

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ইংরাজী এক ঝঞ্ঝাট by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

ইংরাজী এক ঝঞ্ঝাট  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Tuesday, July 31, 2012

যে সংসারে পুরুষ ভেড়া,নারী কৃপণ - সমর কুমার সরকার / শিলিগুড়ি

যে সংসারে পুরুষ ভেড়া,নারী কৃপণ

গ্রামের মেয়ে লতার বিয়ে হলো শহরেতে,
শ্বশুর বাড়ি এসে লতা পড়লো বিপদে তে।
গ্রামে তে তার বাবার আছে প্রচুর জমি-জমা,
সারা বছর ক্ষেতের ফসল,ধান চালে রমরমা।
গ্রাম্য স্বভাব,'সকাল,দুপুর,রাত্রি'-এ তিন বেলা,
ভাত খেতো সে মর্জি মাফিক,ভর্তি থালা থালা।
শ্বশুর বাড়ি সকালে সব চা বিস্কুট খায়,
এর পরে তে আবার খাওয়া দুপুর বারো-টায়।
'নতুন বৌ',মুখ ফুটে আর বলে কেমন ক'রে?
সকাল থেকে বেলা দুপুর ক্ষিদে-র জ্বালায় মরে।
সুযোগ পেলে ফাঁকতালে তে চিনি গুলে খায়,
ভাতের ক্ষুধা  কখন ও কি চিনির জলে যায়?

শাশুড়ী তার 'স্বভাব কৃপণ',তার পরে মুখরা,
দিন রাত্রি পাকঘরে তার সতর্ক পাহারা।
দুপুরেতে মাপ ক'রে দেয় চার কৌটা চাল,
চার জনে তে খাবে,সাথে পাতলা মসুর ডাল।
ছোট একটি মাছের চাকা,ট্যালট্যালে তার ঝোল,
এর বেশী কেউ চাইলে পরে বেজায় গণ্ডগোল।
সপ্তাহেতে দু'দিন আবার আধা হাঁসের ডিম,
কিংবা হবে সিদ্ধ ভাতে আলু,বেগুন,সিম।
সমান মাপে ভাত,ডাল,মাছ,একবারে দেয় বেড়ে,
চাওয়ার উপায় থাকে না আর,পেট যদি না ভরে।
নতুন বউ-এর পেট ভরে না,আধাপেটাই রয়,
শাশুড়ী কে বলতে যে তার সাহস নাহি হয়।

বিকাল বেলার জলখাবারে এক কাপ চা,মুড়ি,
রাত্রি বেলায় চারটে রুটি,সামান্য তরকারি।
মজার ব্যাপার,এই বাড়িতে আর যাহারা আছে,
এই খাবারেই চলে তাদের,সহ্য হ'য়ে গেছে।
উপায় কিছু না পেয়ে আর লাজের মাথা খেয়ে,
লতা বলে আড়ালেতে,স্বামীর দিকে চেয়ে-
"অল্প খাবার খেয়ে আমি মরছি তিলে তিলে,
সে দিকেতে দাও না নজর,থাকো নিজের তালে।
ক্ষিদের জ্বালা বড় জ্বালা,সইবো কেমন ক'রে ?
এমন ভাবে কাটালে দিন,দেখছি যাবই মরে।"
তরুণ যুবক স্বামী বলে,"উপায় কিছুই নাই,
মায়ের উপর কথা বলার সাহস কোথায় পাই?

অনেক ভেবে লতা শেষে ফন্দি এঁটে মনে,
চালের কৌটা কূয়ায় ফেলে দিল সঙ্গোপনে।
একই রকম বড় মাপের কৌটা যোগাড় ক'রে,
চালের টিনে সাজিয়ে রেখে দিল চুপিসারে।
নিয়ম.মত শাশুড়ী তার চাল নিল যেই মেপে,
ব্যাপার কি তা বুঝতে পেরে,গেল ভীষণ ক্ষেপে।
বললো রেগে,"তুমি কত চালাক গাঁয়ের মেয়ে?
বুদ্ধি ক'রে বেশী খাবে,আমাকে ঠকিয়ে?
চালের কৌটা বদলে কি লাভ? মাপ তো আমার মনে,
সেথায় বদল না হলে আর বাড়বে না জীবনে।"
হাতের মাপে শাশুড়ী ফের চাল দিল ঠিক ক'রে,
নিরাশ হয়ে বিরস লতা গুমরে কেঁদে মরে।

শাস্ত্রে বলে,"পিঠ ঠেকে যার,শেষে দেওয়ালেতে,
মরিয়া সে বের করে পথ,বাঁচার তাগিদেতে।"
লতা ভাবে আপন মনে,"দোষ করিনি কিছু,
জেনে শুনে সবাই মিলে লাগলো আমার পিছু।
পেটের ক্ষিদেয় আমিই শুধু হবো কেন কাতর,
আধামরা ক'রে সবার নাড়িয়ে দেব গতর।"
এক দিন সে শাশুড়ী কে বললো মধুর স্বরে,
"দিনে দিনে খরচ যে মা যাচ্ছে কেবল বেড়ে।
সংসার ভার একবার মা ছাড়ুন আমার উপর,
বাঁচিয়ে দেবো অনেক টাকা,দুই-এক মাসের ভিতর।"
'বাঁচবে টাকা'-এই আশাতেই শাশুড়ী সব ভুলে,
লতার হাতে রান্না ঘরের চাবি দিলেন তুলে।

যে সংসারে পুরুষ ভেড়া,নারী সবার মাথা,
সেথায় হবে নিত্য বিপদ,এ তো জানা কথা।
সকাল বেলায় চায়ের সাথে বিস্কুট না পেয়ে,
স্বামী,শ্বশুর,কয় না কথা,দেখে কেবল চেয়ে।
দুপুর বেলায় রান্না এখন দুই কৌটা চাল,
হলুদ রঙের তরল দেখে বুঝতে হবে ডাল।
মাছের আবার ঝোল হবে কি? ভাজা হ'লেই চলে,
লতা বলে,''নুন,লঙ্কা নাও না ভাতে ডলে।"
বিকাল বেলা চায়ের সাথে বাদ গিয়েছে মুড়ি,
রাত্রে গোনা দু'টো রুটি,সামান্য তরকারি।
কৃপণ লোকের এমন স্বভাব,খরচ টা কম হ'লে,
ক্ষিদের জ্বালায় কষ্ট পেলেও,মুখে নাহি বলে।

ক'দিন পরে লতা দেখে,লাঠি দিয়ে ভর,
শ্বশুর মশাই খুঁড়িয়ে হাঁটে,পা কাঁপে থর্ থর্।
বাইরে খেয়ে আসে স্বামী,ভাবেই বোঝা যায়,
শাশুড়ী তো খাট থেকে আর নামতে নাহি চায়।
মাসের শেষে শাশুড়ী কে টাকা দিয়ে হাতে-
লতা বলে,"খরচ আরও হবে মা কমাতে।"
জড়িয়ে ধরে শাশুড়ী কয়,"বউমা, শোন কথা,
আধাপেটা খেয়ে সবার ঘুরছে কেবল মাথা।
সত্যি তুমি বুদ্ধিমতী,দিলে যে আক্কেল,
কূপণতা নয় কো ভাল,থাকিতে অঢেল।
এবার থেকে এই বাড়ি তে কৌটা মাপা বাদ,
খেয়ে-পরে সুখে বাঁচো,ক'রছি আশীর্বাদ।"

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
যে সংসারে পুরুষ ভেড়া,নারী কৃপণ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

যে সংসারে পুরুষ ভেড়া,নারী কৃপণ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, July 28, 2012

এসো না মোর বাড়ি - সমর কুমার সরকার / শিলিগুড়ি

এসো না মোর বাড়ি

বন্ধু,স্বজন আমার যারা,বলছি তাদের শোনো,
আমার বাড়ি রাতের বেলায় কেউ এসো না যেন!
ভাবছ মনে- বন্ধু,স্বজন আমার অপছন্দ?
মোটেই তা নয়,মানুষ আমি ততটা নয় মন্দ।
রাতের বেলায় এলে,আমায় দেখতে নাহি পাবে,
গল্প-গুজব ক'রতে এসে,মিছেই ফিরে যাবে।
তার মানে নয়,রাতের বেলায় থাকি না কো বাড়ি,
রাতের বেলায় ঘরে বসেই সকল কার্য সারি।
ভাবছ,কথার প্যাঁচে আমি দিচ্ছি কোন ধোঁকা?
ধোঁকা দিলেই ধোঁকা খাবে? তোমরা তো নও বোকা!
অর্ধসত্য কমই বলি,কথা টা নয় মিছে,
মিথ্যা কিছু বললে জেনো,সত্য তাতেও আছে।

আমি যখন জন্মেছিলাম,ছিল না কো আলো,
অমানিশার অন্ধকারে,জগৎ কালোয় কালো।
সেই আঁধারে জন্মে আমার হ'লো হাঁড়ির হাল,
গায়ের রঙ টি হ'লো কালো,তাই এত নাকাল !
কালো শুনেই তোমরা চোখে দেখতে থাকো কাক,
হয় তো বা কেউ শোনো কানে,কাকের 'কা-কা' ডাক।
কার ও চোখে ভেসে ওঠে,কালো গরু,ছাগল,
কালো যখন,ভাবনা-তে আর থাকবে কেন আগল?
কেউ বা ভাবো কালো ভালুক,কালো হনুমান,
কালো কোকিল,কালো ভ্রমর,যা হয় অনুমান।
ভক্ত জনে সঙ্গোপনে ভাবো কৃষ্ণ,কালী,
এ সব ভাবা সবই বৃথা,আগেই ব'লে ফেলি।

আমি কালো,সেই কালো নই,কালোর আঁধার মায়া,
অন্ধকারে দেখলে পরে,মনে হবে ছায়া।
এমন ও হয়,অন্ধকারে কেউ এসে মোর ঘরে,
আমায় দেখে মনের ভ্রমে পড়ে আতান্তরে।
কায়া তো নেই ছায়া আছে,কেমন ক'রে হয়?
কায়া-হীনের ছায়া কেন? মনেতে পায় ভয়।
আমি-ই স্বয়ং বসে আছি,তাই বোঝানোর ছলে,
সাদা রঙের দুই পাটি দাত দেখাই মুখটি খুলে।
কালো ছায়ার দন্ত দেখে,ভাবে অশরীরী,
প্রাণের ভয়ে পালায় ছুটে,'পড়ি কি ভাই মরি'!
তাই তো সবায় আগের থেকেই দিলাম হুঁশিয়ারি,
রাতের বেলায় কেউ যেন না আসে আমার বাড়ি।

কালো রঙের মানুষ যারা,তাদের ইতিহাস-
শুনলে পরে মনে হবে,'বিধির পরিহাস'।
শিশুর হবে ফুটফুটে নাম,কিন্তু কালো ব'লে,
ছেলে হ'লে ডাকবে তোমায়,'কালু','কালা','কেলে',
কিংবা ধরো 'কালো মাণিক',কিংবা 'কালাচাঁদ',
কালো রঙের কালির ছিটা পড়বে না কো বাদ।
মেয়ে হলে 'আন্নাকালী','কালিন্দী' বা 'কালী',
'ময়না','অলি','কৃষ্ণা','শ্যামা',নয় তো 'কৃষ্ণকলি'।
কালো ছেলে হ'লেও মায়ের গর্বে ভরে বুক,
একই সাথে কালো ব'লে কিছু টা পায় দুঃখ।
কালো মেয়ের দু'কূল ভাঙা,নেই কো কোন পাড়,
মায়ের সাথে পরিবারের সবারই মুখ ভার।

যৌবনেতে কালো ছেলে সঙ্কোচেতে মরে,
কালো ব'লে ফর্সা মেয়ের পড়ে না নজরে।
কালো মেয়ে চেয়ে থাকে সতৃষ্ণ নয়নে,
প্রেম কি তাহার ব্যর্থ হবে চরম অপমানে?
সমাজেতে 'সোনার ছেলে' কালো হ'লেও চলে,
'খাঁটি হীরা' কালো মেয়ের ভাগ্য নাহি খোলে।
'পাত্র-পাত্রী' দেখা শোনা,সেথাও সাদা-কালো,
কেউ ভাবে না গায়ের রঙে কি বা এলো-গেলো।
পাত্রী বাছার যোগ্যতা মান মোট একশো হ'লে,
ফর্সা মেয়ের ষাট নম্বর এমনিতে যায় মিলে।
কালো মেয়ের ষাট নম্বর এমনিতে যায় বাদ,
তখন তাকে পাততে যে হয় প্রলোভনের ফাঁদ।

সমাজ থেকে মুখ ঘুরিয়ে বিশ্বে নজর দিলে-
কালোর প্রতি অত্যাচারের বহু নজির মেলে।
কালো বলেই বন্দি ক'রে,বানিয়ে ক্রীতদাস,
সাদা রঙের সভ্য মানুষ ক'রতো জমি চাষ।
কালো বলেই হয়েছে সব চা বাগানের কুলি,
দ্বীপ হ'তে দ্বীপ,দ্বীপান্তরে,মানুষ চালাচালি।
হিন্দু বলো,বৌদ্ধ বলো,খ্রীষ্ট,মুসলমান,
সব ধর্মেই সাদা-কালোয় একই ব্যবধান।
বন্ধু,সবাই ভাবতে শেখো,'মানুষ শুধুই মানুষ',
সাদা-কালো সবার মনে একই রঙীন ফানুস।
ভাগ্যবলে ফর্সা ব'লে,হ'লে অহঙ্কারী,
ঘৃণা ক'রি বন্ধু তোমায়,এসো না মোর বাড়ি।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
এসো না মোর বাড়ি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

এসো না মোর বাড়ি  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in]

Wednesday, July 25, 2012

মারলে মাকড় হয় রে ধোকড় - সমর কুমার সরকার / শিলিগুড়ি

মারলে মাকড় হয় রে ধোকড়

'শ্যামাপ্রসাদ আচার্য',তার বসত 'বিরাটি'-তে,
যজমানি-তে সংসার ব্যয় চালান কোন মতে
ওই গ্রামের- বিরাট ধনী,'মধুসূদন ধর',
প্রকাণ্ড তার খামার-বাড়ি,বিরাট দালান ঘর
শ্যামা- ছেলে 'বামাচরণ' বয়েসেতে কিশোর,
মধু- ছেলে 'পদ্মলোচন',তারই প্রাণের দোসর
দুই কিশোরে গলাগলি,অবাধ মেলামেশা,
একের প্রতি অপর জনের গভীর ভালবাসা

পদ্মলোচন,বামাচরণ,দুই বন্ধু মিলে,
খেলছে লুডো এক বিকেলে,পড়ার- টেবিলে
শ্যামার বাড়ির স্যাঁৎসেঁতে ঘর,বড়ই করুণ হাল,
যেথায় সেথায় ঝুল-কালি,আর মাকড়সা-দের জাল
দৈবক্রমে মাকড়সা এক টেবিলেতে 'ড়ে,
দ্রুত বেগে চলতে থাকে,টেবিলের এক ধারে
মাকড়সা-তে কামড়ে দিলে,বন্ধু পাবে ব্যথা,
থেঁতলে দিল বামাচরণ মাকড়সাটির মাথা

অজ পাড়াগাঁ- সরল কিশোর,অতি সরল মতি,
ভয় পেয়ে যায় উত্তেজনায়,'লো যে দুর্গতি
মাকড়সা কে হত্যা  'রে,'লো কি না পাপ ?
দুই বন্ধুর মুখে ফোটে দুশ্চিন্তার ছাপ
যুক্তি 'রে বামা বলে- "পদ্মলোচন ভাই,
পাপ যদি মোর হয়ে থাকে,মোচন করা চাই
ঠাণ্ডা মাথায়,পূজার ঘরে,বাবার কাছে গিয়ে,
তুই জেনে নে,কি বলেছে ,শাস্ত্রে বিষয়ে।"

শ্যামাপ্রসাদ গায়ত্রী জপ করেন সন্ধ্যা কালে,
ভীত মুখে পদ্মলোচন সেথায় গিয়ে বলে,-
"প্রণাম জানাই,ঠাকুর মশাই,জিজ্ঞাসা মোর মনে,
মাকড়সা-কে হত্যা যদি 'রি অকারণে,
তবে হবে কি ধরণের,কতটুকু পাপ?
কেমন করে পেতে পারি,পাপের থেকে মাফ?
শাস্ত্র ঘেঁটে উপায় যদি করেন নির্ধারণ,
সাধ্য মত চেষ্টা 'রে,করবো তা পালন

শ্যামাপ্রসাদ গরীব ব্রাহ্মণ,অতি ধুরন্ধর,
ভাবেন মনে," তো দেখি,বিরাট সু-খবর
গ্রাম্য ধনীর মূর্খ ছেলে,বুদ্ধি টা নয় পাকা,
কায়দা 'রে ভয় দেখালে,মিলতে পারে টাকা
মূর্খ মানুষ ধনী 'লে,ধর্মভীরু হয়,
ভয় দেখিয়ে ঘাড় ভাঙ্গা টা কঠিন কিছুই নয়
'শাস্ত্র মতে পাপ হয়েছে'-এমন বিধান দিলে,
ফাঁকতালেতে  মোটা টাকা,যাবে বোধ হয় মিলে।"

শ্যামাপ্রসাদ পুঁথি খুলে,বিধান দেবার ছলে,

মন গড়া এক শ্লোক আওড়ে,বলেন দুলে দুলে-
"মাকড়ং মহা জীবং,নারায়ণং সম,
অষ্টপদং,বাস জালং,দংশন নির্মম।
বুঝলে কি না,মারলে মাকড়,পড়লে তুমি জালে,
যমরাজেতে স্বয়ং দেবে নরকেতে ঠেলে।
প্রায়শ্চিত্ত করতে হবে,সঙ্গে পূজা,পাঠ,
তবেই তুমি মুক্ত হবে,হবে না ঝঞ্ঝাট।

ফর্দ টি এই দিচ্ছি লিখে,ধৈর্য ধরে শোনো,

লিখব যে সব,কোন মতেই কম হয় না যেন।
সোনার আংটি লাগবে দু'টি,রূপোর সিংহাসন,
গামছা,ধুতি গোটা ছয়েক,খাঁটি কাঁসার বাসন।
আতপ চাল,কাঁচাকলা,সবজি ও ফল ফুল,
একশো টাকা দক্ষিণা,তার কম নয় এক চুল।
এই যে দিলাম ফর্দ তোমায়,তারিখ টা ঠিক করো,
দেরী হ'লে,বিপদেতে পড়তে তুমি পারো।"

পদ্মলোচন মলিন মুখে বলে,"ঠাকুর মশাই,

সর্বনাশের চরম হ'লো,দেখছি এখন তাই।
সোনা,রূপা,কাপড়,বাসন,চাল,কলা সব ধ'রে,
লাগবে কয়েক হাজার টাকা,পাবেন কেমন ক'রে ?
বাড়ি বাড়ি পূজা ক'রে,কষ্টে চালান দিন,
এখন দেখি ক'রতে হবে,প্রচুর টাকা ঋণ।
এমন পাঁকে পড়ে মানুষ,ভাগ্য বিরূপ হ'লে,
আজ বিকেলে মারলো মাকড়,আপনার-ই ছেলে।"

রেগে গিয়ে শ্যামা প্রসাদ বলেন-"ডেঁপো ছেলে,

শাস্ত্র পড়া,ফর্দ কর,সবই গেল জলে।
মাকড়সা-টা কে মেরেছে,বলতে হ'তো আগে,
মিছিমিছি ফর্দ ক'রে সময় গেল ভোগে।
অন্য জাতে মারলে মাকড়,পাপের ভাগী হয়,
ব্রাহ্মণেতে শাস্ত্র রচে,তাদের কিসের ভয়?
শাস্ত্র লেখে ব্রাহ্মণেতে  নিজেরই কল্যাণে,
'মারলে মাকড় হয় রে ধোকড়'-মারিলে ব্রাহ্মণে।"

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
মারলে মাকড় হয় রে ধোকড় by সমর কুমার সরকার / শিলিগুড়িis licensed under a Creative
Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

মারলে মাকড় হয় রে ধোকড় by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]