'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Tuesday, July 17, 2012

আসল ও নকল - সমর কুমার সরকার / শিলিগুড়ি

আসল ও নকল

বাল্যকালের বন্ধু আমার গ্রামে করেন বাস,
সবজি চাষী,শাক-সবজি ফলান বার মাস।
ক্ষেতের ফসল বিক্রি তাহার প্রধান উপার্জন,
বারে বারে সেথায় যাবার করেন নিমন্ত্রণ।
শীতকালে এক সকাল বেলায় গেলাম তাহার বাড়ি,
চার দিকে যার স্নিগ্ধ শ্যামল সবজি ক্ষেতের সারি।
মিষ্টি-মধুর গল্প-গুজব,জলখাবারের পরে,
বন্ধু আমায় নিয়ে গেলেন চাষ দেখাবার তরে।

হাল্কা হলুদ আলোয় দেখি মুগ্ধ নয়ন মেলে-
তুষার-ধবল ফুলকপি সব দাঁড়িয়ে মাথা তুলে।
বাঁশের মাচায় থোকায় থোকায় কালচে সবুজ সিম,
লাউ গাছেতে লাউ ফলেছে মেখে শীতের হিম।
মটর ক্ষেতে মটর গাছে মটরশুঁটির ঝাড়,
রাঙা মূলো মারছে উঁকি কি বা শোভা তার !
কালচে সবুজ বেগুন গাছে বেগুন নধর,কালো,
রক্ত বরণ টমেটো তে মাঠ করেছে আলো।

পুলকিত স্বরে বলি-"কাজ করো এক ভাই,
টাটকা আনাজ নিয়ে চলো,দুপুরেতে খাই।"
চমকে উঠে বন্ধু বলেন মুখ টি ক'রে কালো,
"এ সব আনাজ খাই না রে ভাই,বাড়ি ফিরে চলো।"
ক্ষুণ্ণ মনে ফিরে চলি তাহার পিছে পিছে।
বন্ধু আমার থামেন গিয়ে আপন গৃহের কাছে।
প্রাঙ্গণেরই ধারে তাহার কয়েক বিঘা জমি,
কাস্তে হাতে বন্ধু আমার ত্বরায় গেলেন নামি।

ভাগে ভাগে ছড়িয়ে সেথায় কপি,মটরশুঁটি,
পালং,মূলো,টমেটো,লাউ,বেগুন ও বরবটি।
বন্ধু তুলে আনেন আনাজ অনেক বেছে বেছে,
রূপে-গুণে সে সব সেরা ঠেকলো না মোর কাছে।
আহার শেষে,বিদায়কালে বন্ধু বলেন-"জানি,
রাগ করেছ,থাকবে না রাগ,আসল ব্যাপার শুনি।
শহরেতে বাস তোমাদের চটকেতেই ভোলো,
'খাঁটি,কিন্তু চকচকে নয়'-দেখলে ভাবো খেলো।

কানা বেগুন,বাঁকা মূলো দেখলে মুখ ফিরাও,
লাউ,কুমড়োয় থাকলে বীচি কিনতে নাহি চাও।
পছন্দসই সবজি ছাড়া তাকাও না চোখ মেলে,
সাবেক প্রথায় করলে কৃষি ঐ রকম-ই ফলে।
আজকাল তাই জমিতে দেয় রাসায়নিক সার,
সবজি যেমন বাড়ে,তেমন দেখতে হয় বাহার।
লাগলে পোকা ফসলেতে,বিকৃত দেখায়,
কীটনাশক ছড়িয়ে মাঠে পোকাদের হঠায়।

কীট-পতঙ্গ,পোকা-মাকড়,ঘটায় পরাগ মিলন।
বিনিময়ে ফসল খেয়ে বাঁচায় ওদের জীবন।
সবজি ক্ষেতে ধরলে পোকা,আমরা দেখাই রোষ,
আহার পেলে খাবে,তাতে,ওদের কিসের দোষ?
অধিক ফলন পাবার আশায় দেখিয়ে কেরামতি,
কীটনাশকে ঠেকিয়ে ওদের বাড়াই নিজের ক্ষতি।
যে বিষ দিয়ে সবজি বাঁচাই,সে বিষ মেশে দেহে,
রোগে ভুগে কাটাই জীবন অধিক লাভের মোহে।

চোখ জুড়ানো ফসল যে সব দেখলে মাঠে তুমি,
রাসায়নিক সার দিয়ে সব তৈরি করা জমি।
বিদেশ থেকে আমদানি বীজ,উচ্চ ফলনশীল,
নয়নাভিরাম চেহারা সার,স্বাদ নেই এক তিল।
কীটনাশকের বিষে ভরা ওদের সারা দেহ,
বিক্রি ক'রে দাম ভালো পাই,ভুলেও না খাই কেহ।
নিজে খাওয়ার সবজি ফলাই দিয়ে গোবর সার,
বুঝলে আসল নকল প্রভেদ ? এসো গো আবার।"

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
আসল ও নকল
by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons
Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

আসল ও নকল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, July 14, 2012

দুধে জল,মনে ছল - সমর কুমার সরকার / শিলিগুড়ি

দুধে জল,মনে ছল

লছমী প্রসাদ বহু দিনের পুরানো 'দুধওয়ালা',
আধা কিলো দুধের যোগান দেয় সে সকাল বেলা।
প্রতি দিন-ই দেখছি এখন অবাক হয়ে চেয়ে,
দুধ যেন তার ক্রমাগতই যাচ্ছে ফিকে হয়ে।
সাদা রঙের তরল দুধে মিশালে কেউ জল,
কয় জনে আর ধরতে পারে ? ধরেই বা কি ফল ?
গোয়ালাদের চরিত্র দোষ,দুধেতে জল দেবে,
ইচ্ছে হ'লে খাও বা না খাও,খাঁটি কোথায় পাবে ?
বলি,"দেখো লছমী প্রসাদ,চুপ থাকি কি ক'রে,
দিনে দিনে দুধেতে জল যাচ্ছে কেন বেড়ে ?
এমনতর হ'লে পরে আমি নিরুপায়,
এই মাসের-ই শেষে তোমায় জানাবো বিদায়।"

তড়িৎ বেগে লছমী প্রসাদ কান দু'খানি ধরে -
বলে,"হামার বাতঠো শুনেন,মেহেরবানি ক'রে।
ই বরষ মে জেয়াদা বারিষ গিরলো জমিন পর,
জেয়াদা পানি ঘুসে গেলো ঘাসো কি অন্দর।
বুরবক এ গায়ঠো হমার খাইলো ওহি ঘাস,
ইসি লিয়ে বাবু হমার এমুন সব্বোনাশ।
কঁহা যাবে ইতনা পানি ? নিকলা দুধ কে সাথ,
গরীব আদমী ঝুট বোলে না,এহি সাচ্চা বাত।"
একেই মনে ঠকার জ্বালা,তার পরে জোচ্চুরি ?
বেমালুম এক গল্প ব'লে দিল গাঁজাখুরি ?
মনের যত জমানো রাগ,বেরিয়ে এলো বেগে,
কঠোর স্বরে জবাব তারে দিলাম মনের রাগে।

সচরাচর কথা আমি বাংলা ভাষায় বলি,
বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলি।
তোষামোদে ইংরাজী কই,রাগে রাষ্ট্রভাষা,
বলা যত সহজ,তত শুনতে লাগে খাসা।
রেগে বলি,"ইয়ারকি কা জায়গা নেহি পাতা ?
এইসা দুধ হামলোগোনে কভি নেহি খাতা।
বাংলা দেশ মে হামনে পুষা দশঠো দুধলো গাই,
রোজ সবেরে দুধ দোয়াতা বড়া দশ কড়াই।
ইতনা উঁচা সর পড়তা,বিল্লী হাঁটকে যাতা,
ওইসান দুধ লোটা ভর কর দশ বিশ বার পিতা।
তুমনে হাম কো বোকা সমঝা ? ইতনা বড়া সাহস ?
রূপিয়া লে কে ঘর চলা যাও,কভি না আও ওয়াপশ।"

লছমী প্রসাদ বিদায় হ'লো,ঠাণ্ডা হ'লো মাথা,
ঘুরে ফিরে জাগলো মনে,একটি সহজ কথা।
লছমী প্রসাদ ব্যবসায়ী,ধুর্ততা তার পেশা,
আমি হলাম ছা-পোষা লোক,মিথ্যা বলার নেশা।
যাহা কিছু পাই নি আমি,যাহার উপর লোভ,
সুযোগ পেলেই বাড়িয়ে ব'লে,জুড়াই মনের ক্ষোভ।
বাড়িয়ে বলা,মিথ্যা বলা রোগ টি মানসিক,
ক্ষণেক,নিজে বিরাট ভেবে তৃপ্তি সমধিক।
ব্যাধি যখন ছড়িয়ে পড়ে মনের অলিগলি,
হামবড়া ভাব দেখাতে চাই,মিথ্যা কথা বলি।
পেশা তে হোক,নেশা তে হোক,মিথ্যা গেছে বেড়ে,
এক মিথ্যা ঢাক তে সবাই,অপর মিথ্যা গড়ে।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
দুধে জল,মনে ছল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

দুধে জল,মনে ছল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Wednesday, July 11, 2012

টাকা থাকলে 'নেপাল বাবু',নইলে বলে 'নেপা' - সমর কুমার সরকার / শিলিগুড়ি

টাকা থাকলে 'নেপাল বাবু',নইলে বলে 'নেপা'

টাকা থাকলে নেপাল বাবু',নইলে 'নেপা' বলে
বলছ সব বাজে কথা ? কোথায় সব পেলে ?
নিত্য নতুন চলার পথে চক্ষু রাখো খোলা,
হাতে নাতে প্রমাণ পাবে,'সবই টাকার খেলা'
টাকার জোরে ভাগ্য ফেরে,টাকায় বাড়ে নাম,
টাকা তে হয় কার্য সিদ্ধি,পুরে মনস্কাম
সমাজেতে গুণের চেয়েও টাকার কদর বড়,
'নেপা' 'লে 'নেপাল বাবু',রুখতে কি আর পারো ?

বাড়ী থেকেই শুরু 'রে,মিলাও আমার কথা
সূক্ষ্ম রূপে 'রলে বিচার,মনে পাবে ব্যথা
ভায়ে মায়ে বসত করে যৌথ পরিবারে,
স্নেহময়ী মা জননী,সে প্রভেদ করে
যে ছেলেটির কামাই অঢেল,খরচ করে বেশী,
তাকে নিয়েই গর্ব মায়ের,তাকেই রাখে খুশী
বড় মাছের টুকরো খানি তাহার পাতেই পড়ে
আয় কম যার ল্ক্ষ্মীছাড়া,রহে অনাদরে

একের বেশী পুত্রবধূ একই সংসারেতে,
সেখানেতেও কদর মেলে টাকার বিচারেতে
বরাত জোরে যে জন হবে ধনী ছেলের বধূ,
মা লক্ষ্মী ডাকবে সবাই,ঝরবে স্বরে মধু
বিবাহিতা মেয়েরা সব আসে বাপের বাড়ী,
আদর পাওয়ার মান টি সেথায়,টাকা,বাড়ী,গাড়ি
যে মেয়েটির স্বামী করে সবার অধিক কামাই,
তার পরিচয় দেয় সবারে,সে- সেরা জামাই

একের অধিক ছেলে ঘরে,ভিন্ন সবার পেশা,
সবাই চাহে সমান আদর,সমান ভালবাসা
ছেলে 'লে ইঞ্জিনিয়ার,কিংবা ব্যারিস্টার,
শিল্পপতি,ব্যবসায়ী,উকিল বা ডাক্তার
মন্ত্রী,নেতা,স্কুলশিক্ষক,খেলোয়াড় 'লে,
সবার কাছে বাবা মায়ে তাদের কথাই বলে
শ্রমিক,কুলি,মজুর 'লে,কিংবা 'লে হকার,
গর্ব 'রে বলে না কেউ এই ছেলে টি আমার

মেয়ে গুণবতী 'লেও,সুন্দরী নয় মোটে,
সবাই খোঁজে সুন্দরী তাই পাত্র নাহি জোটে?
বৃথা কেন বসে থাকা মুখটি করে কালো ?
হীরার টুকরো ছেলে পাবে যদি টাকা ঢালো
যে পাত্র মুখ ফিরাতো মেয়ে কালো বলে,
সুমতি তার ফিরতে পারে টাকার আভাস পেলে
কন্যা পণে দশ লাখ দাও,সঙ্গে মোটর গাড়ি
মেয়ে তখন সসন্মানে যাবে শ্বশুর বাড়ী !

বাড়ী ছেড়ে বাহিরে যাও,সেথাও টাকার জয়,
থাকলে টাকা কানা ছেলেও পদ্মলোচন হয়
স্নাতকোত্তর ডিগ্রী নিয়েও বসে আছ বেকার ?
কি লাভ তা তে ? আয় করো না,মূল্য কি তোমার ?
টিপসহি দেন গোপাল বাবু,কি বা দাপট তার,
মন্ত্রী,নেতা তাহার ঘরে আসে বারংবার
গেঞ্জি কলের মালিক তিনি,বরফ কল আছে,
স্নাতক হও পাতক হও,সমান তাহার কাছে

বারোয়ারি পূজা হবে ধুমধামেতে অতি ?
আলু বেচেন নেপাল বাবু,তিনিই সভাপতি
নেপাল যখন বেকার ছিল ডাকতো সবে 'নেপা',
পঁচিশ হাজার চাঁদা দেওয়ায় 'নেপাল বাবু' জপা
টাকার কুমীর যা বলে,তা শুনেই মোরা খুশী,
গরীব লোকের কথা ফলে যখন তা হয় বাসি।
সঙ্গতিহীন গুণী জনে থাকেন অন্তরালে,
টাকা থাকলে 'নেপাল বাবু',নইলে 'নেপা' বলে

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
টাকা থাকলে 'নেপাল বাবু',নইলে বলে 'নেপা' by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

টাকা থাকলে 'নেপাল বাবু',নইলে বলে 'নেপা' by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Sunday, July 8, 2012

তোতা কাহিনী - সমর কুমার সরকার / শিলিগুড়ি

তোতা কাহিনী

রথের মেলায় কিনেছিলাম তোতা পাখীর ছানা,
সাধ হ'লো তায় তুলব গড়ে,শিক্ষা দিয়ে নানা।
বুদ্ধি যখন হ'লো পাখীর,শিক্ষা হ'লো শুরু,
আমিই তাহার শিক্ষাদাতা,মন্ত্রদাতা গুরু।
প্রথম প্রথম শিখাই, 'পাখী,রাধা কৃষ্ণ বল',
নিত্য খাওয়াই ছোলার ছাতু,সুমিষ্ট সব ফল।
যত্নে আমার ছোট্ট তোতা বড় হয়ে ওঠে,
কিছু দিনের মধ্যে তাহার গলায় বুলি ফোটে।
খুব সহজেই বলতে পারে,"নিতাই,গৌর-হরি,
রাধামাধব পার করো হে,ভব খেয়ার তরী।"
এমন গুণের পাখী কি আর দেখেছ কেউ কোথা ?
চার দিকেতে রাষ্ট্র হ'লো আমার তোতার কথা।

সকাল বিকাল আমার খেয়াল রাখতো পাখী রোজ,
সময় মেনে চা না পেলেই করতো শুরু খোঁজ-
"ও গিন্নী মা, চা হয় নি ? গেলে তুমি কোথা ?
কাব্য লিখে আমার প্রভুর ধ'রে গেছে মাথা।
যতনেতে রতন মেলে,তা ও কি জানো না কো ?
এমন রত্ন কাছে পেয়েও কেন দূরে থাকো ?"
কিংবা ধরো,হঠাৎ বাড়ী এসেছে ভিখারী,
অমনি পাখী বলতো জোরে "আহা,মরি মরি !
এ দুর্দিনে ভিক্ষা করো,লজ্জ্বা নাহি পাও ?
বেশ তো দেখি গতর খানা,খাটনি ক'রে খাও।"
লজ্জ্বা পেয়ে ভিখারী রা করতো পলায়ন,
মনের সুখে গাইতো পাখী 'অলখ নিরঞ্জন'।

হয় তো কোন বন্ধু এলো,চাইতে কিছু ঋণ,
পাখীর চোখে ফাঁকি দেওয়া অতীব কঠিন।
অমনি পাখী কঠোর স্বরে বলতো,"হরি হরি !
বন্ধু হয়ে ঋণ নেওয়া টা ঘৃণ্য মনে ক'রি।"
পাখীর কাছে গালি খেয়ে ঋণ চাওয়া কি সাজে?
দেঁতো হেসে বলতো সখা,"এসেছিলাম কাজে-
যাওয়ার পথে পড়লো মনে,এলাম তোমার বাড়ী,
কি পাখীটাই পুষেছ হে ! তোমায় প্রণাম ক'রি।"
কাজের মাসি বাসন মাজে,মশলা গুঁড়ো করে,
আড় চোখেতে তাকে ও পাখী রাখতো যে নজরে।
মন্দ কিছু দেখলে পরেই বলতো, "কি যে ক'রি,
অন্নদাতার ঘরে ও লোকে  করতে পারে চুরি ?"

পাখীর এমন গুণের কথা বলব কত আর ?
এবারে যা বলব,তা যে আর ও চমৎকার !
তালিম দিলে সঠিক ভাবে,সাপে ও পোষ মানে,
বনের পশু হুকুম তামিল করে হুকুম শুনে।
আমার কাছে তালিম পেয়ে,বর্ণমালা চিনে,
শিখে গেল পড়তে পাখী,মাত্র কয়েক দিনে।
বাংলা ভাষায় যা লিখি,তা পড়তে দিতাম তাকে,
খাতার পাতা ঝুলিয়ে দিতাম,খাঁচার শিকের ফাঁকে।
সুর ক'রে সব পড়তো পাখী,ছন্দ বিচার ক'রে,
এমন পাখীর মালিক হয়ে সুখ হ'তো অন্তরে।
"অল্প জ্ঞানে বিপদ ঘটে, জানা ছিল মনে,
কে জানতো,বেশী জ্ঞান ও বিপদ ডেকে আনে ?"

দরদ দিয়ে লিখেছিলাম,প্রেমের-ই কবিতা,
অভ্যাসেতে খাঁচার ফাঁকে ঝুলিয়ে রাখি খাতা।
দিনের শেষে দেখি,পাখী গাহে না আর গান,
খায় নি খাবার,ছোঁয় নি কো জল,ব্যথায় কাতর প্রাণ।
পরম স্নেহে প্রশ্ন ক'রি,"কি হয়েছে বল ?"
পাখী বলে,"জ্ঞানী হয়েও ক'রলে কেন ছল ?
যা লেখো তা সত্য যদি,মিছে কেন তবে,
বন্দি ক'রে রাখো আমায়,মুক্তি কবে দেবে ?
ভালবাসায় পাগল আমি,সঙ্গী পেতে চাই,
মুক্তি দিয়ে সুখী করো,বনে উড়ে যাই।"
চোখের জলে খাঁচা খুলে,মুক্তি দিলাম তারে,
স্মৃতি স্বরূপ খাঁচা খানি আজ ও আছে ঘরে।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
তোতা কাহিনী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

তোতা কাহিনী  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Thursday, July 5, 2012

ফেসবুকেতে বাবার শ্রাদ্ধ - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ফেসবুকেতে বাবার শ্রাদ্ধ

বন্ধু ছিলেন ফেসবুকেতে,'ভুবন মোহন জানা',
তোমাদের ও অনেকের-ই হয়তো তিনি চেনা।
বন্ধু তাহার হাজার চারেক 'বন্ধু-তালিকা'-তে,
তাদের নিয়েই মত্ত তিনি সারাটি দিন রাতে।
ফেসবুকেতে কে আর বলো,কাহার খবর রাখে ?
হঠাৎ আমার লক্ষ্য হ'লো,পাচ্ছি না তো তাকে।
দুই-চার দিন খোঁজের পরেই,ছেড়ে দিলাম খোঁজ,
সময় কোথায় ? একজনকেই খুঁজবো আমি রোজ ?

এক সকালে দেখতে পেলেম,সবার দেওয়ালে-তে,
কালো রঙে লেখা চিঠি,'গঙ্গা ' লেখা তা তে।
ভাল ক'রে পড়ে দেখি,মোদ্দা কথা সার-
"ফেসবুকেতে শ্রাদ্ধ বাবার আগামী সোমবার।"
'ফেসবুকেতে শ্রাদ্ধ যে হয়' শুনিনি তো আগে,
জানতে হবে ব্যাপারটা কি,ইচ্ছা মনে জাগে।
অনেক খুঁজে ঠিক ঠিকানা পেয়ে গেলাম যেই,
এক সকালে হাজির হলাম বন্ধুর বাড়িতেই।

সেথায় দেখি,ন্যাড়া মাথায় বসে আছে ছেলে,
'মাথায় কালো চুলের আভাস',সন্দেহে মন দোলে।
প্রশ্ন করি,"শ্রাদ্ধ হবে আগামী সোম বারে,
এত আগেই বসে আছো মাথা ন্যাড়া করে ?"
ছেলে বলে,"শুনুন কাকু,শ্রাদ্ধ হয়ে গেছে,
একটু খানি কাজ এখন ও বাকি যে রয়েছে।
শ্রাদ্ধ -শান্তি হওয়ার পরে শাস্ত্র অনুসারে,
স্বপ্নে দেখা দিয়ে বাবা,আদেশ দিলেন মোরে।

"বাস্তবেতে বন্ধু যারা,তারা খেলেন ভোজ,
ফেসবুকের ওই বন্ধুগুলো পেলো না তো খোঁজ।
পাশ-ওয়ার্ড টা  জানিয়ে দিলাম,প্রোফাইলটা খুলে,
লিখে নিয়ো নাম সকলের,যেয়ো না কো ভুলে।
পত্র দিয়ে সব দেওয়ালে,জানিয়ে দেবে সবে,
ফেসবুকেতে নতুন করে শ্রাদ্ধ আমার হবে।
যাদের সাথে এত বছর কাটিয়ৈছি দিন,
মরার পরেই ভুলে যাব,এতই আমি হীন ?

সোমবারেতে সব দেওয়ালে অতি সকাল বেলা,
পোষ্ট করবে আমার ছবি গলায় দিয়ে মালা।
দই,সন্দেশ,রসগোল্লার প্রচুর পরিমাণে,
ফটো দিয়ো সব দেওয়ালে,যেখানে সেখানে।
ফ্রায়েড রাইস,মাছ মাংসের ফটো ও একসাথে,
দিয়ে তুমি লিখে দেবে,তাদেরই তলা তে-
ফেসবুকেতে খাবার জিনিস ছবি দেখেই খায়,
খাদ্য খেয়ে মুক্ত করুন আমার পিতৃদায়।"

ফিরে এলাম নিজের বাড়ি,নিয়ে নতুন জ্ঞান,
মারা গেলেও বন্ধু সবার রেখেছে সন্মান।
কথা মত সোমবারেতে সবার দেওয়ালেতে,
পোষ্ট হয়েছে রাশি রাশি খাবার দুপুরেতে।
ভাবছো এ তো মজার খবর ? চিন্তা করে দেখো,
বন্ধু-বিয়োগ হ'লে মোরা জানতে পারি না কো।
গল্প শুধু গল্প তো নয়,শিক্ষা দেবার ছল,
আশা করি,ভবিষ্যতে ফলবে কিছু ফল।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ফেসবুকেতে বাবার শ্রাদ্ধ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

ফেসবুকেতে বাবার শ্রাদ্ধ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]