'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Tuesday, April 10, 2012

আমার আমি ও তোমরা - সমর কুমার সরকার / শিলিগুড়ি

আমার আমি ও তোমরা

'আমার আমি'-তে আমি সদা আমিময়,
'আমার আমি'-তে আমার অহং ভরা।
'আমার আমি' কে ত্যজিয়া আমার আমি,
তোমাদের ডাকে দিই নাই কভু সাড়া।
'আমার আমি'-তে আমি যে স্বার্থপর,
সসাগরা এই বিশাল বসুন্ধরা-
'আমার আমি'-তে করিয়া আত্মসাৎ ,
ভরিয়াছি শুধু আত্মসুখের ঘড়া।

আমি যত জ্ঞান করিয়াছি অর্জন-
শ্রেষ্ঠ আসনে লভিতে আপন ঠাঁই,
তোমাদের তত করিয়াছি বর্জন,
তোমাদের কভু আপনার ভাবি নাই।
আমি যে কার্য করিয়াছি সমাপন,
ঘরে ও বাহিরে ব্যাপ্ত এ চরাচরে,
তোমাদের শ্রমে করিয়াছি নির্ভর,
নাম,যশ,খ্যাতি সকলই আমার তরে।

'আমার আমি'-তে আমি কামান্ধ নর,
নারীর হৃদয় করিয়াছি জয় ছলে।
প্রেমসাগরের অথৈ অতল তলে
ডুবিতে সময় হয় নাই কোন কালে।
'আমার আমি'-তে আমি বড় নাস্তিক,
ধর্মাধর্মে প্রভেদ কিছু না মানি।
চিত্ত হইতে বিত্ত কে ভাবি সার,
অর্থ কে সদা পরমার্থই জানি।

'আমার আমি'-তে রচিয়াছি আমি মরু,
ছায়াতরু সেথা বাঁচিতে পারে না কভু,
তোমাদের শুধু করিয়াছি নিপীড়ন,
'আমার আমি'-তে আমিই আমার প্রভু।
'আমার আমি'-তে আমি আজ বড় একা,
পাইয়াছি যত,হারায়েছি তার বেশী,
তোমাদের দুঃখে হই নাই কভু দুঃখী,
হাসিব কেমনে তোমাদের মাঝে আসি ?

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
আমার আমি ও তোমরা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

আমার আমি ও তোমরা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, April 7, 2012

মধ্যবিত্ত - সমর কুমার সরকার / শিলিগুড়ি

মধ্যবিত্ত

মধ্যবিত্তের বড়ই জ্বালা,

উপর-নীচের খাচ্ছি ঠ্যালা,
বল দেখি কি করি উপায় ?
নিম্নবিত্ত হিংসে করে,
উচ্চবিত্ত ঘাড়ে চড়ে,
মাঝে পড়ে জীবন বৃথাই যায় !

কেহই আমায় দেয় না ছেড়ে,
সুযোগ পেলেই গালি পাড়ে,
খুঁজে পেতে নিন্দা-মন্দ গায়।
যতই ভাবি থাকব দূরে,
সেধে এসে গায়ে পড়ে,
নিত্য নতুন বিপদ কে ঠেকায় ?

নিম্নবিত্তের মনে ধন্দ,

বলে-"আমার স্বভাব মন্দ,
খুব বেশী তো করি না উপায়,
কেমন ক'রে বানাই বাড়ি,
গিন্নী কে দিই গয়না,শাড়ী,
চুরি ছাড়া এ সব করা যায় ?"

উচ্চবিত্ত করে হেলা,

বলে-"ব্যাটা কাঁচাকলা,
পাকে না কো,কাঁচাই থেকে যায়।
মওকা বুঝে নে না লুটে,
খেয়ে ফেল সব চেটেপুটে,
আধা-চোরের ভাগ্য কি পাল্টায় ?"

মধ্যবিত্তের ভাগ্য বটে !

শাঁখের করাত যেমন কাটে,
আগু-পিছু ছাড়ান নাহি পায়।
সামনে কাঁটা,পিছে কাঁটা,
কাটা ঘা-য়ে নুনের ছিটা,
কাঁটায় কাঁটায় জীবন কাঁটাময়।

হঠাৎ মাথা গেল ক্ষেপে,

হিসাব-নিকাশ ক'রে,মেপে,
উপায় কিছু না করলেই নয় !
মই নাই,তাই চড়তে নারি,
লাফ দিয়ে তো নামতে পারি !
কিছু লোকেও শান্ত যদি হয়।

অনেক ভেবে,ফন্দি ক'রে,

গরীব সেজে বেড়াই ঘুরে,
নিম্নবিত্ত শান্তি যদি পায়,
চাল চলনে পড়ে ধরা,
গরীব সেজে ঠাট্টা করা?
ফল বিপরীত,বেজায় চটে যায়।

নামতে গিয়ে লাগছে দ্বিধা,

উঠতে তবে কিসের বাধা ?
সব ভীরুতা করতে হবে জয়।
উচ্চবিত্ত হ'তে গেলে,
মিশতে হবে সেই মহলে,
অভিজ্ঞতায় যদি কিছু হয়।

আবার ভাবি আকাশ-পাতাল,

উচ্চবিত্তের কি হাল-চাল,
গাড়ি চড়া,ভোজন,মদ্য পান ?
মাঝে মাঝে বাঈজী পাড়া,
ইয়ার নিয়ে স্ফূর্তি করা,
আয়েস করে শোনা চটুল গান ?

টানা ক'দিন  গাড়ি চড়ে,

মদ্যপান আর ভোজন ক'রে,
জমা টাকায় পড়ল ভীষণ টান।
বাইজী পাড়া যেতে হ'লে,
যা আছে,তা ও যাবে চলে,
শেষে কাটা যাবে নাক ও কান !

উঁচু তলার লোক সেয়ানা,

মনের  তালা কেউ খোলে না,
পথের হদিস দিতে নাহি চায়।
নীচের তলা বড়ই ঘোলা,
কথায় তাদের বিষের জ্বালা,
সকল কিছুই  কেড়ে নিতে চায়।

এবার তবে কি করি আর ?

কোন দিকেই যেতে নাচার,
মধ্যবিত্ত থাকাই দেখি ভাল !
একটু এ-দিক,একটু ও-দিক,
তাল ঠুকলে সঠিক-বেঠিক,
আঁধার মনে জ্বলতে পারে আলো।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
মধ্যবিত্ত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

মধ্যবিত্ত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Wednesday, April 4, 2012

দর্পণ - সমর কুমার সরকার / শিলিগুড়ি

দর্পণ

দর্পণে মুখ দেখি না তো আমি,দর্পণে বড় ভয় পাই,
দর্পণ কভু মিথ্যা বলে না,তাই দর্পণ এড়িয়ে যাই।
মন-দর্পণে বিম্ব যে গড়ে জীবনের-ই দর্শন,
ভাল ও মন্দ,হিংসা,দ্বন্দ্ব,পলে পলে অনুক্ষণ।

হৃদি-নিকেতনে,মনের গহনে,জ্বালি নি জ্ঞানের আলো,
নিকষ আঁধার বিরাজিত সেথা,মোহের কালিমা কালো।
স্বার্থ আরতি করি দিবা-রাতি,আপন সুখের আশে,
সর্বনাশের নেশার মাতন,বুদ্ধিরে মোর নাশে।

ছলনা,চাতুরি,জাল-জুয়াচুরি,পরকিয়া,ব্যভিচার,
মিথ্যা ভাষণ,নারী ধর্ষণ,প্রতারণা,অনাচার।
সজ্ঞানে আমি করি যে সাধন,ভদ্রের ভেকে গোপনে,
সমাজেতে মহা সদাশয় আমি,মহাপাপী নিজ মনে।

জলধারা বহে আপন ছন্দে,দাগ রেখে যায় বালি তে,
পাপের কালিমা ছাপ রেখে যায়,মুখের রেখায়,আঁখি তে।
দর্পণে যদি বারেক তাকাই,প্রকৃত আমারে খুঁজে পাই,
আপনারে আমি চিনিতে চাহি না,বিবেক যাতনা নাই।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
দর্পণ - by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

দর্পণ - by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Sunday, April 1, 2012

'ভাল বাসা' ও 'ভালবাসা' - সমর কুমার সরকার / শিলিগুড়ি

'ভাল বাসা' ও 'ভালবাসা'

'ভাল বাসা' কাকে বলে,তোমরা কি জানো ?
"সুন্দর বাসগৃহ,সাজানো-গুছানো,
ছিমছাম আসবাব,নয় অগোছালো,
খোলামেলা,হাওয়া খেলে,মেলে রোদ,আলো।
ঝড়-জল,শীত-তাপ,গ্রীষ্ম-বরষা,
বসবাসে অতি সুখ,আশ্রয় খাসা"।
'ভাল বাসা' পেলে লোকে সুখে করে বাস,
নাই যার 'ভাল বাসা',করে হা-হুতাশ।

'ভাল বাসা','ভালবাসা' এক কথা নয়,
ভালবাসা' ঘটে,হ'লে মন বিনিময়।
দু'টি মন মিশে যদি হয় এক প্রাণ,
একের উপরে বাড়ে,অপরের টান।
এক জন অপরে-রে নাহি যায় ছেড়ে,
যত বেশী পায় কাছে,তত স্পৃহা বাড়ে।
অবশেষে ঘর বাঁধা,কাটানো জীবন,
ভালবাসা পেলে বড় সুখী হয় মন।

'ভাল বাসা' আছে,তবে 'ভালবাসা' নেই,
মনে হবে,'হারায়েছো জীবনের খেই'।
হৃদয় আকুল হবে,"কোথা গেলে পাই,
জীবনের সেরা সুখ যার কাছে চাই"।
'ভালবাসা' ভরপুর,নেই 'ভাল বাসা',
মনে হবে,'কখন ও কি মেটে সব আশা' ?
'ভালবাসা' পেয়েছি যে,'ভাল বাসা' ছেড়ে,
সুখে দুঃখে দিন কেটে যাবে অকাতরে।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
'ভাল বাসা' ও 'ভালবাসা' by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

'ভাল বাসা' ও 'ভালবাসা' by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, March 10, 2012

আমি চির বাঙ্গালী - সমর কুমার সরকার / শিলিগুড়ি

আমি চির বাঙ্গালী

আমি  উন্নত শির তুলি,
গর্বেতে পথ চলি।
'মাতৃভাষা' বাঙলা আমার,
বাঙলাতে কথা বলি
মোর একটিই পরিচয়,
নাহি তাতে সংশয়,
ধমনী তে বহে বাঙ্গালী রুধির,
আমি চির বাঙ্গালী।

আমি   মানি না দেশ ও কাল
দ্বন্দ্ব,কূটকচাল,
মানুষের গড়া কাঁটা তারে ঘেরা
সীমানার বেড়া-জাল।
দুই পারে দুই বাঙলা লালিত
মন টি আমার সদা প্রসারিত,
শুধু খুঁজে ফেরে,মানুষের ভীড়ে
বঙ্গভাষী-র দল।

আমি    মানি না কো ব্যবধান,
হিন্দু-মুসলমান,
হাতে হাত ধরে,যদি মিঠা সুরে
বাঙলা-তে গাহে গান।
এ-পার বাঙলা মোর সব কিছু ,
ও-পার বাঙলা সদা ডাকে পিছু ,
'এ-পার','ও-পার' দু-পার জুড়িয়া
ভরিয়াছে মোর প্রাণ।

আমি     মানি না সাধু বা ফকিরের বুলি,
ফন্দি-ফিকিরে কভু নাহি ভুলি,
মানব ধর্ম করিয়া বর্ম
সাম্যের কথা বলি।
সমাদর করি বেদ ও কোরান,
দুটি উপনদী যেন বহমান -
মিলিবে অচিরে একই নদী নীরে,
স্বপ্ন দেখিয়া চলি।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
আমি চির বাঙ্গালী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons   Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

আমি চির বাঙ্গালী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Wednesday, March 7, 2012

জন্মভূমি - সমর কুমার সরকার / শিলিগুড়ি

জন্মভূমি

হৃদয় মাঝে স্বপ্নে দেখি রূপসী এক দেশ,
সুপ্ত মনের মণিকোঠায় আজ ও যা অশেষ।
আকা-বাঁকা নদী ঘেরা,নয়ন মনোলোভা
সারি সারি বসত-বাড়ি,কি বা তাহার শোভা!
বাস্তুভিটায় আম কাঁঠালের নিবিড় গলাগলি,
মাঠে-ঘাটে শ্যাওড়া,হিজল,কদম্ব,পিটুলি
পানের বরজ,বাঁশের বাগান,কলাগাছের ঝাড়,
ছায়াতরু বট পাকুড়ের একাকী বিস্তার।
রোদ ঝলমল সোনার ফসল মাঠে ছড়ায় আলো,
শাপলা ফোটা বিলের জলে মেঘের ছায়া কালো।
খেয়াঘাটে নৌকা বাঁধা,খেয়া-মাঝির চালা,
এপার-ওপার লোক পারাপার,নিত্য সারা বেলা।

ওই দেশেতে নিদ্রা টুটে পাখীর কলতানে,
তিতির,বটের,ফিঙে,ছাতার ডাকে উপবনে।
চড়াই,শালিক ঝগড়া করে,মাঠেতে বক চরে।
তাল-সুপারির পত্র-নীড়ে বাবুই বসত করে।
দোয়েল,কোকিল গায় সুমধুর,টুনটুনি,বুলবুলি
গুল্ম শাখায় উড়ে বেড়ায় কণ্ঠেতে সুর তুলি।
ডাহুক পাখী শিকার খোঁজে ঘাসবনে,ঝোপ-ঝাড়ে,
পোড়ো ভিটায় ঘুঘু ডাকে ক্লান্ত উদাস সুরে।
খাল-বিল,ঝিল,নদী,পুকুর মাছেতে ভরপুর,
শঙ্খচিল চক্র কাটে,গলায় খুশির সুর।
কলমী লতা,জলজ ঘাসে জলপিঁপিঁ-রা জোটে,
চকা চকী,পানকৌড়ি সুখে সাঁতার কাটে।

নানা প্রকার ফুল ফুটে রয় সেথায় বনে বনে,
মৌমাছিরা গুঞ্জরিয়া ব্যস্ত মধু পানে।
প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা,
কৃষ্ণ-কালো ভ্রমর দলের সেথায় আনাগোনা।
গোচর মাঠে গরু চরায় রাখাল সারা বেলা,
গোধূলিতে বাজিয়ে বাঁশি ঘরে ফেরার পালা।
সকাল-সন্ধ্যা মন্দিরেতে কাঁসর-ঘন্টা বাজে,
মসজিদেতে আজান ছাড়ে-'এসো হে নমাজে'।
গ্রাম্য বধূ প্রদীপ জ্বালে তুলসী বেদী তলে,
আঁধার মাঠে ঝোপে-ঝাড়ে জোনাকিরা জ্বলে।
নিশুতিতে বাঁশ বনেতে শিয়ালে ডাক ছাড়ে,
হুতুম প্যাঁচার চক্ষু জ্বলে,খাবলে শিকার ধরে।

গ্রীষ্মে সেথা আম কাঁঠালের গন্ধ মনোহর,
আম কুড়িয়ে ধামা ভরা,যদি ওঠে ঝড়।
বর্ষাকালে পদ্মা নদীর ইলিশের মরসুম,
দিবা-রাতি জেলেডিঙ্গির ইলিশ ধরার ধুম।
শরৎ কালে শেফালিকা,আগমনীর গান,
মাঠে মাঠে উপচে পড়া কচি সবুজ ধান।
হেমন্ত তে দীপান্বিতা,নবান্ন উৎসব,
ধানের মরাই থাকে ভরাই,অতুল্য বৈভব।
শীতকালেতে খেজুর গাছে শীতল রসের হাঁড়ি,
পিঠে-পুলি,নলেন গুড়ের সুবাস বাড়ি বাড়ি।
বসন্ত তে পলাশ,শিমুল খেলে রঙের হোলি,
ছয় ঋতুতে,ছয় রূপেতে ভরা রূপের ডালি।

ওই দেশেতে বাঙ্গালী সব,বাঙলা মুখের ভাষা,
বাঙলা বলে,বাঙলা লিখে,পুরে মনের আশা।
খেয়া-তরীর মাঝি সেথায় ভাটিয়ালি গায়,
মেঠো পথে গ্রাম্য বাউল একতারা বাজায়।
দোতারা বাজিয়ে ফকির গাহে লালন গীতি,
সারি গানে,জারি গানে বাড়ে যে সম্প্রীতি।
কোন্ সে মধুর দেশটি যাহার রূপ-গুণ অশেষ ?
সে যে আমার জন্মভূমি,সোনার ‘বাংলাদেশ’।
ওই দেশেতেই জন্ম আমার,প্রথম দেখা আলো,
তাই তো সে দেশ আমার চোখে সবার চেয়ে ভাল।
জন্মভূমি হৃদয় মাঝে নিয়েছে যে ঠাঁই,
মন যে চাহে বারে বারে,সেথায় ফিরে যাই।

শ্রী সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
জন্মভূমি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

জন্মভূমি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Sunday, March 4, 2012

ভাব বৈগুণ্য - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ভাব বৈগুণ্য

যে জন ভাবেন -''আমি জানি সব কিছু,
জ্ঞানের নিরিখে সকলে আমার ছাত্র'',
তামস মানস ছাড়ে না তাহার পিছু,
ভ্রমের জগতে ভ্রান্তি-বিলাসী মাত্র।

যে জন ভাবেন-''বিশাল বসুন্ধরা,
কণিকা মাত্র শুধুই তাহার জানি'',
বিশ্ব তাহার দ্বারে আসি দেয় ধরা,
তিনিই মহান,পরম জ্ঞানেতে জ্ঞানী।

চিত্ত শূন্য বিত্তে যে জন ধনী,
সকলেরে ভাবে করুণার প্রত্যাশী,
মানের কাঙালি তাহারেই বলে গুণী,
শূন্য কুম্ভ তুলনায় বাজে বেশী।

যে জন ভাবেন-''তৃণ হ'তে দীন আমি,
সবে মোর প্রভু,আমি হীন কিঙ্কর,
অলখে লুকায়ে হাসেন জীবনস্বামী-
''তোমারে দেখিয়া লোকে চিনে ঈশ্বর।''

যে জন মিথ্যা ভান ক'রে দান করে,
গণনা করিয়া,মাপিয়া দেয় যে দান।
পরিমাণ গোনে মনের অহঙ্কারে,
পূণ্য পাত্র রহে ফাঁকা,বাড়ে মান।

যে জন ভাবেন-''আমি তো আকিঞ্চন,
মোর যাহা কিছু সকল-ই পরের তরে।''
দান যাহা করে মাত্রা জানে না মন,
পূণ্যকলস আপনি তাহার ভরে।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ভাব বৈগুণ্য
by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

ভাব বৈগুণ্য by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Thursday, March 1, 2012

জাগৃতি - সমর কুমার সরকার / শিলিগুড়ি

জাগৃতি

"নশ্বর মানব দেহ"-  স্মরণে রাখে না কেহ ,
ক্ষুদ্র স্বার্থ ল'য়ে কাটে কাল।
কে বা ভাল,কেবা মন্দ,তাহা ল'য়ে বৃথা দ্বন্দ্ব,
একে অপরেরে দেয় গাল।
কে দরিদ্র,কে বা ধনী,কে বা মূর্খ,কে বা জ্ঞানী,
মাপ-জোখ,তুলনা,গণনা।
কে যে শিষ্ট,কে অশিষ্ট,রূপে-গুণে কে বা শ্রেষ্ঠ,
মিছে সব বৃথা আলোচনা।

উন্মীলিত করি আঁখি,একবার ভাবো দেখি,
কি বা আছে মানব শরীরে ?
অনিত্য সংসার মাঝে,আসিয়াছ কোন সাজে ?
লজ্জ্বা পাবে পরখি নিজেরে।
চর্ম-মাংস-অস্থিসার,কি বা মূল্য আছে তার ?
প্রাণ বিনা সবই পয়মাল।
উড়ে গেলে প্রাণ-পাখী,যখনি মুদিবে আঁখি,
পচে-গলে হবে কঙ্কাল।

রহিবে না গাত্র-বর্ণ,ছিদ্রসার নাসা-কর্ণ,
অক্ষি হীন ভয়াল কুহর।
করোটি কুন্তল হীন,ওষ্ঠ হইবে লীন,
দন্ত-পাঁতি অতি ভয়ঙ্কর।
রহিবে না স্তন শোভা,শ্রোণী,যোনী মনোলোভা,
শিশ্ন আদি কামনার ধন।
অনিত্য এ সংসারে,নহে কিছু চির তরে,
সময় থাকিতে ভাবো মন।

নর রূপে জন্মে ভবে,কি রাখিয়া ফিরে যাবে ?
কর নাই প্রকৃত সঞ্চয়।
যাহা কিছু অর্জন,বিলাস-ব্যসন,ধন
নহে তাহা শাশ্বত অক্ষয়।
চাহিয়াছ ধন মান,নারী-সঙ্গ,সুরা পান,
চাহ নাই হতে মহাপ্রাণ।
কর নাই পর হিত,সাধু সঙ্গ যথোচিত,
কে গাহিবে তব জয়গান ?

নারী রূপে জন্ম ল'য়ে,- কন্যা,ভার্যা,মাতা হয়ে,
দিনপাত বড় চমৎকার !
রূপের অহংকারে,স্বর্ণ রত্ন অলঙ্কারে
পরিপূর্ণ মনের আধার।
হও নাই লোক মাতা,পর দুঃখ পরিত্রাতা,
লক্ষ্য শুধু নিজ পরিবারে।
রিক্ত হস্তে চলে যাবে, অচিরে ভুলিবে সবে,
কে বা মনে রাখিবে তোমারে ?

এখনও সময় আছে-  ধরণীতে সব মিছে,
সত্য শুধু মনুষ্যত্ব মানি,
চিদাভাসে উজ্জীবিত,হয়ে কর লোক হিত,
পরম জ্ঞানেতে হও জ্ঞানী।
যদি হও লোক মান্য,নরলোকে হবে ধন্য,
স্মৃতি রয়ে যাবে অম্লান।
সর্ব গুণাধার হয়ে,সর্বত্যাগী রূপ ল'য়ে
গাহ জীবনের জয়গান।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
জাগৃতি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under aCreative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

জাগৃতি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]