'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Saturday, August 18, 2012

মনোবিকার ও প্রতিকার - সমর কুমার সরকার / শিলিগুড়ি

মনোবিকার ও প্রতিকার

মনেতে মনেতে ঘটে মনোবাদ,মন হয়ে যায় ভার,
মনোবিকলন করিলে পাইবে,কি বা এর প্রতিকার
মন তো তোমার হৃদয়ের ধন,চির জীবনের সাথী,
সুখ সম্ভোগে সুহৃদ সখা টি,দুঃখেতে সমব্যথী
মন যাহা দেখে,ছবি এঁকে রাখে হৃদয়ের স্মৃতিপটে,
কার্যকালেতে মনের ছবির বহিঃপ্রকাশ ঘটে
মন যদি থাকে সুস্থ সতেজ,মনেতে থাকে না দুখ,
তুমি 'লে সুখী,তোমার সাথেতে অন্যে পাইবে সুখ

চারিদিকে তুমি দেখিতেছো শুধু অন্যায়,অবিচার,
হিংসার বিষ বাষ্পেতে ভরা পরিবেশ,পরিবার।
লোভ ও লালসা,কুটিল ঈর্ষা,সর্ব দেশে ও স্থানে,
প্রভাবিত  করে মন কে তোমার,তাই তো বিকার মনে।
সদা মনে হয়,কেহ মোর নয়,সব কিছু নেব কেড়ে,
আমা হতে বেশী কেহ যেন আর নাহি পায় সংসারে।
পথ খোলা আছে এখনও তোমার,চির সুখে বাঁচিবার,
মন কে দেখাও যাহা সুন্দর,নিজে করো প্রতিকার।

মনকে দেখাও রক্তকরবী,কৃষ্ণচূড়ার রাগ,
গৈরিক রঙে রঞ্জিত দলে পলাশের বৈরাগ।
রক্তজবার রক্তিম হাসি,অপরাজিতার নীলা,
ঝুমকো লতার দোদুল দোলন,সকাল-সন্ধ্যা বেলা।
শ্বেত,সুন্দর রজনীগন্ধা,চামেলি,হাসনুহানা,
গোলাপ,টগর,বেল,যুঁই,চাঁপা,গন্ধ পুষ্প নানা।
নন্দিত মনে জাগিবে গোপনে বাঁচিবার অভিলাষ,
মনে হবে ধরা স্বর্গ সমান,হেথায় করিবো বাস।

মন কে দেখাও নীল গগনের নীলিমা মাখানো নীল,
নীলাম্বুধির নীল জলরাশি,অফুরান,অনাবিল।
ঊর্মিমালার লীলায়িত লাস,ফেনিল জলোচ্ছ্বাস,
শঙ্খচিলের ক্রন্দন রোলে মুখরিত নীলাকাশ।
বেলানিলে ভরো প্রাণবায়ু সেথা,ঊষার প্রথম লগনে,
সাগর বক্ষে প্রভাত রবির শোভা হেরো নিজ নয়নে।
কুড়াও ঝিনুক সৈকতে,আর বালি দিয়ে বাঁধো খেলাঘর,
মনে হবে ধরা কত সুন্দর,নহে,নহে হেথা কেহ পর।

মন কে দেখাও সবুজ বনানী,গিরিকূট,নির্ঝর,
সাত রঙে আঁকা রামধনু বাঁকা,বর্ণালী মনোহর।
রিম্ ঝিমি ঝিম্ বাদল ধারায় প্রকৃতির উৎসব,
বাদল নিশির আঁধার প্রান্তে দাদুরীর কলরব।
হিমের পরশে শিহরণ মাখা শিশির বিন্দু ঘাসে,
বৃক্ষ শাখায় বিহগ বিহগী গাহে সুমধুর ভাষে।
নিষ্পাপ শিশু শশিমুখ মেলি,হাসে সুমধুর হাসি,
মনে হবে শুধু এ ধরা আমার,আমি এরে ভালবাসি।

সমর কুমার সরকার /  শিলিগুড়ি

Creative Commons License
মনোবিকার ও প্রতিকার by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

মনোবিকার ও প্রতিকার by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Thursday, August 16, 2012

ভাব কল্পপাদপ - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ভাব কল্পপাদপ

ভাবুক আমি,ভাবছি শুধুই,"কি কি ভাবা যায়",
"কি ভাবা যায়"?-তাই না ভেবেই ভাবনা বাড়ে হায়!
ভাবনা আমার ভাব ছাড়া যে,ভাবের বড়ই অভাব,
ভাব ফিরাতে ভাবনা ভাবি,ভাবাই আমার স্বভাব।
ভাবের জটে জড়িয়ে পড়ে মন কেন খায় খাবি?
ভাবি,কোথায় খুঁজে পাবো,ভাব-জগতের চাবি।
ভাবাবেশে ভাবনারা ধায়,লঘু এবং গুরু,
উত্তরণের রাস্তা পেতে ভাবনা ক'রি শুরু।

ভাবনা ভাবা নয় তো সহজ,ভাবের ডানায় ভর,
ভাবসাগরে ডুবা-ভাসা,ভাবনা নির্ভর।
আপন ভাবে ভাবতে গিয়ে হারিয়ে ফেলি খেই,
পরের ভাবে পূর্ণ হৃদয়,ভাবকূপে জল নেই।
জন্মাবধি যা কিছু ভার বহিয়া অপরে,
ভার বহনের উদ্ভাবনা নিয়েছে যে কেড়ে।
ভাবের ঘরে জমা যে ধন,পর থেকে ধার করা,
নতুন ভাবে ভাবতে গেলে মন নাহি দেয় সাড়া।

'ভাবের ঘরে ক'রবো চুরি',এই ভাবনা ভাবি-
আতিপাতি খুঁজে দেখি,বিবর্ণ সব ছবি।
ভাবের অভাব প্রকটিত স্বভাবে,প্রভাবে,
ভাবহীনতার মলিনতা কেমনে দূর হবে?
ভাবের ঘরে ক'রতে বসত,ঠিকানা চাই জানা,
সাগর সেচে ঝিনুক তো নয়,মুক্তা তুলে আনা।
এমন ভাবে ভাবতে হবে,ভাবে নি যা কেউ,
ভাবসাগরের অতল জলে হারানো সেই ঢেউ।

ভাবের হাটে সওদা ক'রে,ফের ভাবি যেই বসে,
ভাবগতিকে ভাবলহরী ভরে ভাবোচ্ছ্বাসে।
ভাবোন্মেষে দুর্ভাবনার মুক্তিলাভের ফলে,
ভাবনা-বিহগ ভাবাকাশে মুক্ত ডানা মেলে।
ভাবজগতের চাবি খুঁজে পাই যে ভাবাবেগে,
"ভাব যদি চাও যোগ করিতে,বিয়োগ করো আগে।"
ভাব বিনিময় করতে হবে,নেই কোন সংশয়,
যত ভাবেই ভোলাও না আর ভবী ভোলার নয়।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ভাব কল্পপাদপ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

ভাব কল্পপাদপ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Tuesday, August 14, 2012

এক অথচ ভিন্ন - সমর কুমার সরকার / শিলিগুড়ি

এক অথচ ভিন্ন

একই মুদ্রার দুই টি পৃষ্ঠে দুইটি অভিজ্ঞান,
একটি পৃষ্ঠে রাজ পরিচয়,অপর পৃষ্ঠে মান।
রাজ পরিচয়ে মুদ্রা সচল,মানের অঙ্কে ডাকি,
রাজ পরিচয় বিহীন মুদ্রা,মূল্যহীন ও মেকী।

একই নদী যদি সুজলা সুফলা রূপেতে বহিয়া চলে,
নদী নির্ভরে সুখী জনপদ গড়ে ওঠে দুই কূলে।
কল্যাণময়ী নদী পায় পূজা,আপন নামেতে ধন্যা,
সেই নদীরেই রাক্ষসী বলি,নিয়মিত হ'লে বন্যা।

একই মানুষেরে দুই রূপে চিনি,মন্দ অথবা ভাল,
গুণী জনে করে সমাজের হিত,ছড়ায় জ্ঞানের আলো।
গুণের আধার যে জন,তাহারে মনীষী বলিয়া পূজি,
মনুষ্যত্ব বিহীন যে জন,অমানুষ জ্ঞানে ত্যজি।

একই ভালবাসা দুইটি রূপেতে বদলায় অহরহ,
মনের মিলনে গড়ে ওঠে প্রেম,মনের অমিলে বিরহ।
প্রেম সঞ্চারে,দোঁহায় দোঁহারে কভু না ছাড়িতে চায়,
বিরহ-যাতনা অনলে দগ্ধ হৃদয় শুকায়ে যায়।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
এক অথচ ভিন্ন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

এক অথচ ভিন্ন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Sunday, August 12, 2012

যাদুঘর - সমর কুমার সরকার / শিলিগুড়ি

যাদুঘর

বাই-সাইকেল হলে ভাল-,না হলে হাত-ঘড়ি,
মনেতে সখ,কিনবো এ সব জমিয়ে টাকা-কড়ি।
গরীব ঘরের তরুণ যুবক,এর বেশী কি চায় ?
স্বপ্ন তো তার মাপে বাঁধা,কম যে বাড়ীর আয়।
খুচরো পয়সা,দু-এক টাকা দিতেন গুরুজনে,
খরচ ক'রে ফতুর হওয়ায় সায় দিত না প্রাণে।
কষ্ট হলেও জমিয়ে টাকা মাটির রঙীন ভাঁড়ে,
স্বপ্ন ছিল কিনব ও সব কয়েক বছর পরে।

বয়স তখন উনিশ ঘেঁষা,কলেজেতে পড়ি,
মন কেড়েছে পাশের বাড়ীর ষোড়শী সুন্দরী।
সকাল-বিকাল ছাদে উঠে,ঠায় দাঁড়িয়ে থাকা,
রঙীন প্রজাপতি আমায় কখন দেবে দেখা।
এক ঝলকের চোখের দেখা,পান-পাতা ওই মুখ,
বুকের ভিতর কি আলোড়ন,মনে গভীর সুখ।
ইশারাতে মন খুলে সব বলি কেমন করে ?
মনেতে ভয়,বাড়ীর লোকের না পড়ে নজরে।

ঢিলের সাথে কাগজ বেঁধে,বার্তা পাঠাই তারে,
"বলতে যে চাই মনের কথা,মরছি জ্বলে-পুড়ে।
কাল দুপুরে,স্কুলে তুমি যেয়ো তাড়াতাড়ি,
সেখান থেকেই যাদুঘরে'সটান দেবো পাড়ি।"
প্রেমিকা-কে সঙ্গে নিয়ে প্রথম কোথাও যাওয়া,
টাকা-কড়ি না নিলে কি খাব শুধুই হাওয়া ?
কত আছে দেখতে হবে,আমার কোষাগারে,
ভেঙে দেখি,তিরিশ টাকা জমেছে মোট ভাঁড়ে

মাণিক রতন তিরিশ টাকা পকেটে-তে ভরে,
প্রেয়সীকে সঙ্গে নিয়ে গেলাম যাদুঘরে।
খেয়াল হ'লো,সঙ্গিনী কে দেখছে সবাই চেয়ে,
ভাবছে বুঝি,"কেমন পাজী,স্কুল পালানো মেয়ে।
পরনেতে স্কুলের শাড়ি,কাঁধে বই-এর থলে,
সঙ্গে আবার লিকলিকে এক কচি গোঁফের ছেলে।"
প্রেম করতে এসে একেই লজ্জ্বাতে আধমরা,
তার পরেতে এ সব ভেবে পরাণ খাঁচা ছাড়া।

কেমন করে বলি তারে,'তোমায় ভালবাসি',
মুখে নাহি যোগায় কথা,বোকার মত হাসি।
সঙ্গিনী কয়,"লোকের মাঝে চুপ টি ক'রে থাকো,
বুঝেছি সব মনের কথা,বলতে হবে না কো।
বলবে কি আর? এই কথা তো? 'তোমায় ভালবাসি',
ও সব আমার বোঝা সারা,নইলে কি আর আসি?
পড়লে ধরা ভীষণ বিপদ,হবে কেলেঙ্কারী,
যে করে হোক সময় মত ফিরতে হবে বাড়ী।

দিক্-দিশাহীন,স্বপ্ন রঙীন,চলা পাশাপাশি,
চোখের ভাষায় মনের কথা,মিষ্টি মধুর হাসি।
প্রাণে তুফান,জোয়ার উজান,চতুর ছলা কলা,
কত কিছু বলতে চেয়েও,কিছু নাহি বলা।
কোঁকড়ানো চুল,মন যে আকুল গন্ধ তেলের বাসে,
দাঁতের চমক,ঠোঁটের ঠমক,উষ্ণতা নিঃশ্বাসে।
বুক দুর্ দুর্,কি সুমধুর হাতে হাতের চাপ,
আলতো ছোঁয়াচ গনগনে আঁচ,বুকে তে উত্তাপ।

পাগল করা চোখের তারায়,মন হারানোর ডাক,
রক্ত কপোল,আবোল তাবোল মৃদু প্রেমালাপ।
কটাক্ষ জাল,মন বেসামাল,মত্ত মদালসা,
মনে মনে প্রাণের মিলন,নীরব ভালবাসা।
সুখের সময় চির দিন-ই ফুরায় তাড়াতাড়ি,
সঙ্গিনী দেয় তাড়া কেবল,ফিরতে হবে বাড়ি।
রেস্তোঁরা তে বসে আমায় করলো সমর্পণ,
নিবিড় ভালবাসার প্রতীক সুদীর্ঘ চুম্বন।

কষ্ট পেয়েছিলাম মনে,ভাঙতে টাকার ভাঁড়,
বিনিময়ে যা পেয়েছি,মূল্য কত তার?
এক কিশোরী আমার ডাকে দিয়েছিল সাড়া,
সদ্য তরুণ মন কে ভীষণ দিয়েছিল নাড়া।
প্রথম কদম ফুলের মত,প্রথম প্রেমের পুলক,
স্বপ্নমায়া,আলো-ছায়ার রূপালী এক ঝলক।
এক প্রেয়সী এসেছিল,বিশ্বাসে ভর ক'রে,
আপন হৃদয় উজাড় ক'রে দিতে প্রেমিকেরে।

এই সমাজে সকল প্রেম-ই পায় না পরিণতি,

সেই কিশোরী হারিয়ে গেছে,শুধুই সে আজ স্মৃতি।
কথা ছিল,প্রথম প্রেমের দিন টি স্মরণ ক'রে,
আমরা দু'জন, সারা জীবন মিলব যাদুঘরে।
প্রতি বছর সে দিন আমি যাদুঘরে গিয়ে,
প্রতীক্ষাতে কাটাই বেলা,অনেক আশা নিয়ে।
যদি তাহার মেলে দেখা,চিনতে পারে মোরে,
চেয়ে নেব একটু ক্ষমা,অক্ষমতার তরে।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
যাদুঘর by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under aCreative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

যাদুঘর by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Friday, August 10, 2012

ছেলে চাই ? না মেয়ে ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ছেলে চাই ? না মেয়ে ?

ছেলে চাই ? না মেয়ে ?
সব-ই যাবেন পেয়ে।
মর্জি মাফিক যেমন টি চান,
সাধ্য মত ব্যয়ে।

কি বললে ভাই ?
ছেলেই তোমার চাই ?
রূপে গুণে সবার সেরা,
তুলনা যার নাই ?

পাবে রে ভাই,পাবে,
তুমি যেমন চাবে,
কি ধরণের লাগবে ছেলে
আগে জানাও তবে।

চেহারা চাই কেমন ?
রোমান বা গ্রীক যেমন ?
নাক টিকালো,চক্ষু কটা,
ফরসা দুধের মতন ?

চীনা বা জাপানী,
ফরাসী,জার্মানী,
কাবুলী বা নেপালী হোক,
ইরাকী,ইরানী ?

নিগ্রো,ভারতীয়,
পাবে তুমি তা ও।
পছন্দ টি তোমার ব্যাপার,
আগেই তা জানিয়ো।

সব ধরণের ছেলে,
চাইলে পরেই মেলে,
মোটা টাকা পারিশ্রমিক
হাতে তুলে দিলে।

কি চাই ছেলের পেশা ?
মনে তে কি আশা ?
শিল্পী,গায়ক,ইঞ্জিনিয়ার,
শ্রমিক,লেখক,চাষা ?

উকিল,ব্যারিস্টার,
কিংবা খেলোয়াড়,
ডাক্তার না শিক্ষক চাও,
জানা টা দরকার।

কি বললে বোন ?
চাইছে মেয়ে মন ?
হ্যাঁ গো,তা ও পেতে পারো,
চাইবে তুমি যেমন।

সুডোল মুখের গঠন ?
দুধ-আলতা বরণ ?
নিখুঁত পাবে এক শত ভাগ,
দিলাম তোমায় বচন।

পুতুল চাই ? না পরী ?
বিদুষী সুন্দরী,
ফরমাইশে তৈরী করে,
পাঠিয়ে দেব বাড়ী।

এ সব ছেলেখেলা,
ক্রোমোজোম-এর লীলা,
নিত্য নতুন তৈরী ক'রি,
প্রত্যহ দুই বেলা।

ডিম্বাণু,শুক্র টি,
চাই শুধু ও দু'টি,
বাকি সব-ই আমার হাতে
বাবা-মায়ের ছুটি।

কষ্ট গর্ভধারণ ?
দরকার কি এমন ?
ভাড়াটে মা তৈরী আছে,
পাবেন চুক্তি মতন।

ব্যাপার টা খুব গোপন,
দিই না বিজ্ঞাপন।
তারাই পাবেন এমন শিশু,
যাদের প্রচুর ধন।

গবেষণার ঘরে,
স্বচ্ছ কাচের জারে,
ছেলে মেয়ের নমুনা সব
দেখুন বাছাই ক'রে।

আসুন সবাই মিলে,
নিন মেয়ে,বা ছেলে,
বলতে ভুলে গেছি,এখন
আছি আমি জেল-এ।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ছেলে চাই ? না মেয়ে ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

ছেলে চাই ? না মেয়ে ?  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Tuesday, August 7, 2012

যে প্রেম নিকষিত হেম - সমর কুমার সরকার / শিলিগুড়ি

যে প্রেম নিকষিত হেম

গিন্নী আমার মাঝবয়েসী,আমি বৃদ্ধ নর,
প্রেম-পিরীতির অভিজ্ঞতা বড়ই ভয়ঙ্কর।
নানা রকম প্রশ্ন,সাথে আজেবাজে কথা,
বুদ্ধি করে রাখতে যে হয়,সুস্থ আমার মাথা।
যদি বলি,"গিন্নী,আমার মন করে তোলপাড়,"
বলবে,"তোমার এ ছাড়া তো কাজ কিছু নেই আর"।
জানলা গুলো দেখবে আগে,বন্ধ,না কি খোলা,
সময় টা  কি রাত্রি গভীর,না কি বিকেল বেলা।
বলবে-"তোমার দাঁত মাজা টা হয়েছে তো ভালো ?
নীল বাতি টা দাও নিভিয়ে,ভাল্লাগেনা আলো।
দাড়ি বুঝি কামাও নি আজ ? গাল যে খোঁচা,খোঁচা,
বুড়ো হাবড়া সবুর করো,এত কেন ওঁচা ?
এ মাসেতে তেল ফুরালো,খেয়ে আলুর দম,
এত করে বুঝাই,তবু খাও না কেন কম ?
চা-য়ের সাথে খাচ্ছো চিনি,টানছো বসে বিড়ি,
দেখেছ কি চেহারা টার হচ্ছে কেমন ছিরি !
এ মা,ছিঃ ছিঃ,ঘামের গন্ধ,দাও নি গায়ে সাবান ?
গন্ধে আমার আসছে বমি,করে এসো স্নান।
উঁহু,উঁহু,এগিয়ো না,পাবে না প্রশ্রয়,
বুড়ো হলেই মানুষ গুলো,এমন ধারার হয়।"
আর যা বলুন,রাত গভীরে করতে হলে স্নান,
ভালবাসা মাথায় ওঠে,থাকে না আর মান।
এমনি ক'রেই যায় কেটে দিন,এমন ধারার প্রেম,
কাব্যে বলে,এ প্রেম না কি "নিকষিত হেম"।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

যে প্রেম নিকষিত হেম by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, August 4, 2012

ইংরাজী এক ঝঞ্ঝাট - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ইংরাজী এক ঝঞ্ঝাট

ইংরাজী এক খটমট ভাষা,বুঝতে পারি না মোটে,
তাই এ সমাজে,কাজে ও অকাজে,গ্লানি সয়ে দিন কাটে।
বাংলা স্কুলেতে যতটুকু শেখা,তাকে কি শেখানো বলে?
লেখায় অপটু,বলা তে অপটু,এই জ্ঞানে কাজ চলে?
ভাব এক বার,দোষ দেবে কার? গরীব বাঙালী যারা,
ভাসা ভাসা জ্ঞানে ইংরাজী শিখে,বিনা দোষে আধা-মরা।
অজ পাড়াগাঁয়ে লেখাপড়া শিখে,কোন মতে করে পাশ,
অঘটন ঘটে,পড়ি ঝঞ্ঝাটে,শোনো সেই ইতিহাস।

এক দিন এক কিশোর আমায় সকালে বেড়াতে দেখে-
"হেলো আঙ্কল,হাউ-ডু-ইউ-ডু'', বলে এসে হাসি মুখে।
রাগে মন জ্বলে,"বড় ডেঁপো ছেলে,আমাকে হেলতে বলে?
এমন সকালে সব কাজ ফেলে,কাটাব হা-ডু-ডু খেলে?"
সামনে দাঁড়ায়ে,আছে সে তাকায়ে,উত্তর দেওয়া চাই,
'হেলতে পারি না,হা-ডু-ডু খেলি না'-র ইংরাজী জানা নাই।
জানা ছিল এক ইংরাজী বুলি,মনে তে আওড়ে চলি,
"গড ব্লেস ইউ" মুখেতে আসে না,"ডগ ব্লেস ইউ" বলি।

যৌবনে দেখে সুন্দরী নারী,মনে তে ইচ্ছা জাগে,
প্রেমিকা জুটলে হয় না মন্দ,আর তো কিছু না লাগে।
এক রূপসীরে হাতে পায়ে ধরে,নদীর পারে তে বসে,
হাতে দিয়ে লাল গোলাপের কুঁড়ি,বলি যে মিষ্টি হেসে-
"তুমি যে আমার বড় প্রিয় ও গো,তোমারেই ভালবাসি।"
"রূপসী আমারে আই টু" বলেই হাসে যে চটুল হাসি।
ভালবাসা পেতে,চোখ দিতে হবে? চায় সে যে দুই চোখ,
'পাজী মেয়ে' বলে,ফেলে আসি চলে,মনে জাগে এত শোক।

অফিসের এক আধা ইংরেজ জাঁদরেল অফিসার-
সিঁড়ির মুখেতে দেখা হলো যেই,বলে,"হাই,সরকার'',
অতি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে,উঁচুতে দাঁড়ায়ে বলি-
"আই এম হাই,কল মি হোয়াই ? টেল ইউ কাইণ্ডলি।
অবাক চোখেতে তাকায়ে সে বলে,"কাম ডাউন,ইউ ফেলো",
তাড়াতাড়ি ফের সিঁড়ি বেয়ে নামি,মানতে আদেশ গুলো।
হাত দু'টো ধরে,ঠেলা মেরে জোরে,নীচে তারে দিই ফেলে,
পরিণামে তার,খেতে হয় মার,কাটাই দু'দিন জেলে।

ইংরাজী জানা বন্ধুর বাড়ি,যাই না নিমন্ত্রণে,
কে জানে কখন ভুল ইংরাজী বলি যে অসাবধানে।
বাঙ্গালী বন্ধু ,বাঙলায় বাস,বাঙ্গালী মনে প্রাণে ,
খাওয়ানোর চেয়ে দেখাতে ব্যস্ত,ইংরাজী ভাল জানে ।
ডেকে আনে তারা,যত শিশু ঘরে,ইংরাজী স্কুলে পড়ে,
'জ্যাক এণ্ড জিল','হামটি ডামটি' শুনিয়ে তবেই ছাড়ে।
মনে পাই ব্যথা,আমার মেয়ে টি সুন্দর বলে ছড়া,
"কুমোর পাড়ার গরুর গাড়ী" তো শুনতে চায় না এরা?

অফিসেতে পদ 'নিম্ন কেরানী',সেখানেও বড় ভয়,
হিসাব নিকাশ,যত ছাইপাঁশ,ইংরাজীতেই হয়।
অনুনয় করে,একে ওকে ধরে,ঘাঁটাঘাঁটি করে অভিধান,
শেষ করি কাজ,মনে পাই লাজ,থাকে না তো সন্মান।
খাই না হোটেল,রেস্টুরেন্টে,বেয়ারা বেটারা পাজী,
বাঙ্গালী পেলেই গর গর করে বলে শুধু ইংরাজী।
শপিং মলে-ও যেতে পাই ভয়,টাই বাঁধা সারি সারি,
কম বেতনের ইংরাজী জানা বাঙ্গালী কর্মচারী।

বাঙলা ভাষার নাই সন্মান ? মনে পেয়ে বড় দুঃখ,
খোঁজাখুঁজি করে,বহু শিখে পড়ে,খুলি এক 'ফেসবুক'।
সেখানেও দেখো গল্প,কবিতা,লেখা আছে সারি সারি,
বাঙলা ভাষায় লেখা কথাগুলো,ইংরাজী বানানে পড়ি।
'ভজা' আর 'ভাজা' এক মনে হয়,ইংরাজী হরফেতে,
'ভাত' না কি 'ভাট' বোঝা ঝঞ্ঝাট,কোন টা যে ঠিক তা-তে।
বাঙলায় বাস,জাতি তে বাঙ্গালী,বাঙলা মাতৃভাষা,
বাঙলা পড়ার,বাঙলা লেখার করতে পারি না আশা ?

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ইংরাজী এক ঝঞ্ঝাট by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

ইংরাজী এক ঝঞ্ঝাট  by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]